ভারত–আমেরিকা বাণিজ্য চুক্তি নিয়ে আশঙ্কা মেহবুবা মুফতির, আপেল চাষে বড় ধাক্কার ইঙ্গিত

Date:

জনতার কলম ওয়েবডেস্ক :- ভারত–আমেরিকা সম্ভাব্য বাণিজ্য চুক্তির প্রভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন পিডিপি প্রধান মেহবুবা মুফতি । তিনি বলেন, এই চুক্তির ফলে জম্মু ও কাশ্মীরের অর্থনীতি কীভাবে প্রভাবিত হবে, তা এখনই নির্দিষ্টভাবে বলা কঠিন হলেও পরিস্থিতি উদ্বেগজনক হতে পারে।

মেহবুবা মুফতির বক্তব্য, জম্মু ও কাশ্মীরে উদ্যানপালন বা হর্টিকালচার শুধু কর্মসংস্থানের ক্ষেত্র নয়, বহু পরিবারের জীবিকা ও সন্তানদের শিক্ষার প্রধান ভরসা। লক্ষাধিক যুবকের কর্মসংস্থান এই খাতের ওপর নির্ভরশীল। ফলে আমেরিকার সঙ্গে বাণিজ্য চুক্তি হলে স্থানীয় আপেল চাষিরা বড় প্রতিযোগিতার মুখে পড়তে পারেন বলে আশঙ্কা তাঁর।

তিনি দাবি করেন, আমেরিকায় কৃষকদের বছরে ৩০ থেকে ৪০ হাজার মার্কিন ডলার পর্যন্ত ভর্তুকি দেওয়া হয় এবং প্রায় ৬০-৭০ শতাংশ ফসল বীমা সুরক্ষা থাকে। সেখানে ভারতের কৃষকরা তেমন কোনও আর্থিক সহায়তা বা সুরক্ষা পান না। এই বৈষম্যের কারণে কাশ্মীরের আপেল মার্কিন আপেলের সঙ্গে প্রতিযোগিতা করতে পারবে না বলেই মত তাঁর।

পিডিপি প্রধানের মতে, যথাযথ সুরক্ষা ও সহায়তা ছাড়া এই ধরনের চুক্তি কার্যকর হলে জম্মু ও কাশ্মীরের অর্থনীতি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। বিষয়টি নিয়ে কেন্দ্রের সুস্পষ্ট নীতি ও আশ্বাস প্রয়োজন বলেও তিনি উল্লেখ

Share post:

Subscribe

Popular

More like this
Related

দিল্লি হাইকোর্টে মদ নীতি মামলা: ৪ মে শুনানি, কেজরিওয়াল-সিসোদিয়ার অনুপস্থিতি

জনতার কলম ওয়েবডেস্ক :- দিল্লির বহুল আলোচিত আবগারি (মদ)...

পাকিস্তানের ফতেহ-২ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা, প্রতিরক্ষা সক্ষমতা জোরদারের দাবি

জনতার কলম ওয়েবডেস্ক :- পাকিস্তান নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘ফতেহ-২’...

ইসরায়েলের বিরুদ্ধে কড়া অবস্থান প্রেসিডেন্ট আউনের, হামলার নিন্দা

জনতার কলম ওয়েবডেস্ক :- আমেরিকা ও ইরানের মধ্যে দুই...

ঝড়-বৃষ্টির প্রভাব মোকাবিলায় তৎপর প্রশাসন, উচ্চপর্যায়ের বৈঠকে মুখ্যমন্ত্রী মানিক সাহার কড়া বার্তা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাম্প্রতিক ভারী বৃষ্টিপাত...