সিপাহীজলায় বিজেপির কৌশলগত বৈঠক, সাংগঠনিক কর্মসূচিতে জোর

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ভারতীয় জনতা পার্টির সিপাহীজলা (উত্তর) সাংগঠনিক জেলার উদ্যোগে জেলা কার্যালয়ে অনুষ্ঠিত হলো এক গুরুত্বপূর্ণ সাংগঠনিক বৈঠক। বৈঠকে উপস্থিত ছিলেন বিজেপি রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য।

এদিনের বৈঠকে জেলা পদাধিকারীগণ, জেলা সভাধিপতি, বিধায়ক-বিধায়িকা, জেলার অন্তর্গত বিভিন্ন মন্ডলের সভাপতি ও সাধারণ সম্পাদকগণ এবং বিভিন্ন মোর্চার সভাপতিগণ অংশগ্রহণ করেন। সংগঠনের সাংগঠনিক কাঠামোকে আরও সুদৃঢ় ও গতিশীল করে তোলার লক্ষ্যে বিস্তৃত আলোচনা অনুষ্ঠিত হয়।

রাজ্য সভাপতি তাঁর বক্তব্যে আগামী দিনে তৃণমূল স্তর পর্যন্ত সংগঠনকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি, আসন্ন সাংগঠনিক কর্মসূচিগুলির সফল বাস্তবায়ন নিশ্চিত করতে প্রয়োজনীয় কৌশল, কর্মপরিকল্পনা ও দিকনির্দেশনা প্রদান করা হয়।

বৈঠকে কর্মীদের ঐক্যবদ্ধ প্রচেষ্টা, নিয়মিত সাংগঠনিক পর্যালোচনা এবং জনসংযোগ বৃদ্ধির ওপর বিশেষ জোর দেওয়া হয়। নেতৃত্বের নির্দেশনা ও কর্মীদের সক্রিয় অংশগ্রহণে সংগঠন আগামী দিনে আরও শক্ত ভিতের উপর এগিয়ে যাবে বলেই আশাবাদ ব্যক্ত করা হয়।

Share post:

Subscribe

Popular

More like this
Related

দিল্লি হাইকোর্টে মদ নীতি মামলা: ৪ মে শুনানি, কেজরিওয়াল-সিসোদিয়ার অনুপস্থিতি

জনতার কলম ওয়েবডেস্ক :- দিল্লির বহুল আলোচিত আবগারি (মদ)...

পাকিস্তানের ফতেহ-২ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা, প্রতিরক্ষা সক্ষমতা জোরদারের দাবি

জনতার কলম ওয়েবডেস্ক :- পাকিস্তান নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘ফতেহ-২’...

ইসরায়েলের বিরুদ্ধে কড়া অবস্থান প্রেসিডেন্ট আউনের, হামলার নিন্দা

জনতার কলম ওয়েবডেস্ক :- আমেরিকা ও ইরানের মধ্যে দুই...

ঝড়-বৃষ্টির প্রভাব মোকাবিলায় তৎপর প্রশাসন, উচ্চপর্যায়ের বৈঠকে মুখ্যমন্ত্রী মানিক সাহার কড়া বার্তা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাম্প্রতিক ভারী বৃষ্টিপাত...