মাদকবিরোধী অভিযানে সাফল্য, ৫০০ ইয়াবাসহ গ্রেফতার এক যুবক

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- পূর্ব থানার পুলিশ ৫০০টি ইয়াবা ট্যাবলেটসহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে। ধৃত ব্যক্তির নাম শঙ্খদীপ রায়। তিনি ধলেশ্বর রোড নম্বর ৮-এর বাসিন্দা।

শনিবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে পূর্ব থানার ওসি সুব্রত দেবনাথ জানান, শুক্রবার রাত সাড়ে আটটা নাগাদ ধলেশ্বর এলাকায় নিয়মিত ভেহিকেল চেকিং চলাকালীন পুলিশের সন্দেহ হলে শঙ্খদীপ রায়কে তল্লাশি করা হয়। তল্লাশির সময় তাঁর জ্যাকেট থেকে ৫০০টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

পরে পুলিশের একটি দল ধৃতের বাড়িতে অভিযান চালালেও সেখানে আর কোনও আপত্তিকর সামগ্রী উদ্ধার হয়নি। এ ঘটনায় শঙ্খদীপ রায়ের বিরুদ্ধে এনডিপিএস আইনে মামলা রুজু করা হয়েছে।

ওসি সুব্রত দেবনাথ আরও জানান, ধৃতকে শনিবার আদালতে পেশ করে পাঁচ দিনের পুলিশ রিমান্ডের আবেদন জানানো হবে। ঘটনার তদন্ত চলছে এবং এর সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।

Share post:

Subscribe

Popular

More like this
Related

দিল্লি হাইকোর্টে মদ নীতি মামলা: ৪ মে শুনানি, কেজরিওয়াল-সিসোদিয়ার অনুপস্থিতি

জনতার কলম ওয়েবডেস্ক :- দিল্লির বহুল আলোচিত আবগারি (মদ)...

পাকিস্তানের ফতেহ-২ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা, প্রতিরক্ষা সক্ষমতা জোরদারের দাবি

জনতার কলম ওয়েবডেস্ক :- পাকিস্তান নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘ফতেহ-২’...

ইসরায়েলের বিরুদ্ধে কড়া অবস্থান প্রেসিডেন্ট আউনের, হামলার নিন্দা

জনতার কলম ওয়েবডেস্ক :- আমেরিকা ও ইরানের মধ্যে দুই...

ঝড়-বৃষ্টির প্রভাব মোকাবিলায় তৎপর প্রশাসন, উচ্চপর্যায়ের বৈঠকে মুখ্যমন্ত্রী মানিক সাহার কড়া বার্তা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাম্প্রতিক ভারী বৃষ্টিপাত...