ডান্তেওয়াড়ায় একযোগে আত্মসমর্পণ করল ৩৬ মাওবাদী, পুরস্কারের অঙ্ক ১.১৯ কোটির বেশি

Date:

জনতার কলম ওয়েবডেস্ক :- ডান্তেওয়াড়া জেলায় আজ এক গুরুত্বপূর্ণ ঘটনায় পুলিশের সামনে আত্মসমর্পণ করল মোট ৩৬ জন মাওবাদী। আত্মসমর্পণকারীদের মাথার উপর ধার্য মোট পুরস্কারের অঙ্ক ছিল এক কোটি উনিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা। জেলার পুলিশ সুপার গৌরব রাইয়ের উপস্থিতিতেই তারা আত্মসমর্পণ করে।

পুলিশ সুপার গৌরব রাই সাংবাদিকদের জানান, আত্মসমর্পণকারী মাওবাদীদের মধ্যে ১৮ জন নারী ক্যাডার রয়েছে। এই মাওবাদীরা মূলত দরভা ডিভিশন, দক্ষিণ বস্তার, পশ্চিম বস্তার, মাড় অঞ্চল এবং প্রতিবেশী ওড়িশা রাজ্যের বিভিন্ন এলাকায় সক্রিয় ছিল।

পুলিশ সূত্রে জানা গেছে, আত্মসমর্পণকারীদের মধ্যে সাতজন মাওবাদীর মাথার উপর আট লক্ষ টাকা করে পুরস্কার ছিল। এছাড়া আরও সাতজনের উপর পাঁচ লক্ষ টাকা করে, আটজনের উপর দুই লক্ষ টাকা করে এবং এগারো জনের উপর এক লক্ষ টাকা করে পুরস্কার ঘোষণা করা হয়েছিল।

পুলিশ সুপার আরও জানান, আত্মসমর্পণকারী মাওবাদীরা পুলিশের সঙ্গে সংঘর্ষ, আইইডি বিস্ফোরণ, অ্যামবুশ, অগ্নিসংযোগ, খুন ও গুলিচালনার মতো একাধিক গুরুতর মাওবাদী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে অভিযুক্ত। তবে রাজ্য সরকারের পুনর্বাসন নীতির আওতায় আত্মসমর্পণকারী প্রত্যেক মাওবাদীকে পঞ্চাশ হাজার টাকা করে প্রণোদনা দেওয়া হয়েছে বলে জানান তিনি।

পুলিশ প্রশাসনের মতে, এই আত্মসমর্পণ মাওবাদী দমনে এক বড় সাফল্য এবং ভবিষ্যতে আরও অনেকে মূল স্রোতে ফিরবেন বলে আশা করা হচ্ছে।

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

এক ক্লিকে প্রার্থীদের তথ্য, ECINET প্ল্যাটফর্ম চালু নির্বাচন কমিশনের

জনতার কলম ওয়েবডেস্ক :-নির্বাচন কমিশন জানিয়েছে, ভোটাররা এখন ECINET...

পশ্চিম এশিয়া সংঘাত: হরমুজ পার সপ্তম ভারতগামী এলপিজি ট্যাঙ্কার

জনতার কলম ওয়েবডেস্ক :- পশ্চিম এশিয়ার চলমান সংঘাতের মধ্যেই...

অমরপুরে বিজেপির শক্তি প্রদর্শন, ৭০০ ভোটারের যোগদানে নির্বাচনী বার্তা স্পষ্ট

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আসন্ন এডিসি নির্বাচনকে...

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন রাসি ভ্যান ডার ডুসেন

জনতার কলম স্পোর্টসডেস্ক :- দক্ষিণ আফ্রিকার অভিজ্ঞ ব্যাটার রাসি...