ডুম্বুর জলাধার থেকে উদ্ধার নিখোঁজ যুবকের ভাসমান মৃতদেহ

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- শুক্রবার রাইশ্যাবাড়ি থানার অন্তর্গত হেলিপ্যাড সংলগ্ন ডুম্বুর জলাধার থেকে নিখোঁজ যুবকের ভাসমান মৃতদেহ উদ্ধার করা হয়! মৃত যুবকের নাম ধর্মজিৎ চাকমা(১৮)। তিনি গণ্ডাছড়া থানার অন্তর্গত ভকতপাড়া এলাকার বাসিন্দা বলে পুলিশ সূত্রে জানা গেছে।

উল্লেখ্য, গত ৪ জানুয়ারি ধর্মজিৎ চাকমা নৌকা থেকে পড়ে নিখোঁজ হয়ে যান। এরপর থেকেই তার সন্ধানে তল্লাশি চলছিল। টানা ৭২ঘণ্টা এনডিআরএফ ও ডুবুরী দ্বারা তল্লাশি চালানো হয়। কিন্তু তারপরেও তাকে খুঁজে পাওয়া যায়নি। আজ তার মৃতদেহ ভেসে উঠে।

অবশেষে আজ সকালে ডুম্বুর জলাধারে তার দেহ ভেসে উঠতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। খবর পেয়ে রাইশ্যাবাড়ি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

 

 

Share post:

Subscribe

Popular

More like this
Related

পানিহাটিতে রোড-শোতে সুধাংশু দাস, রত্না দেবনাথের জয়ে আত্মবিশ্বাসী বিজেপি

জনতার কলম ওয়েবডেস্ক :- পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রচারের অন্তিম...

ভবানীপুরে মহামিছিলে সুশান্ত চৌধুরী, শুভেন্দুর জয়ে আত্মবিশ্বাসী বিজেপি

জনতার কলম ওয়েবডেস্ক :- আসন্ন পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনকে সামনে...

কুলতলীতে বিজেপির শক্তি প্রদর্শন, ‘ভয়মুক্ত বাংলা’ গড়ার বার্তা

জনতার কলম ওয়েবডেস্ক :- রাজ্যে ‘ভয়মুক্ত বাংলা’ গড়ার অঙ্গীকার...

ভারত-নিউজিল্যান্ড এফটিএ ‘ঐতিহাসিক মাইলফলক’: মোদি, নতুন দিগন্তের ইঙ্গিত লাক্সনের

জনতার কলম ওয়েবডেস্ক :- প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সোমবার ভারত-নিউজিল্যান্ড...