শান্তিপাড়ায় আপত্তিকর পোস্টারিং কাণ্ডে যুবক আটক, মূল অভিযুক্তের গ্রেপ্তারের দাবি

Date:

জনতার কলম আগরতলা প্রতিনিধি :- রাজধানীর শান্তিপাড়ায় আপত্তিকর পোস্টারিংকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। ঐক্যতান যুবসংস্থার সম্পাদক সজ্জিত সাহা ও ক্লাব কর্মকর্তা দেবাশীষ সাহা ওরফে কানাই–কে লক্ষ করে এলাকায় আপত্তিজনক পোস্টার ছড়িয়ে দেওয়ার অভিযোগ ওঠে। অভিযোগের ভিত্তিতে পূর্ব আগরতলা থানার পুলিশ এক যুবককে আটক করেছে।

সূত্র অনুযায়ী, তন্ময় রায় ওরফে মুন্নাকে এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ গ্রেপ্তার করেছে। ঘটনাটি সামনে আসতেই শান্তিপাড়ার ক্লাব কর্মকর্তারা থানায় গিয়ে লিখিত অভিযোগ দায়ের করেন। তাঁদের দাবি, এই কাণ্ডের পেছনে মূল নিয়ন্ত্রক তনুজ দাসগুপ্ত—তাঁকে দ্রুত আটক করার দাবি তোলেন তারা।

এদিকে পুলিশ জানিয়েছে, অভিযোগের প্রেক্ষিতে ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং বাকিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

 

 

Share post:

Subscribe

Popular

More like this
Related

দিল্লি হাইকোর্টে মদ নীতি মামলা: ৪ মে শুনানি, কেজরিওয়াল-সিসোদিয়ার অনুপস্থিতি

জনতার কলম ওয়েবডেস্ক :- দিল্লির বহুল আলোচিত আবগারি (মদ)...

পাকিস্তানের ফতেহ-২ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা, প্রতিরক্ষা সক্ষমতা জোরদারের দাবি

জনতার কলম ওয়েবডেস্ক :- পাকিস্তান নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘ফতেহ-২’...

ইসরায়েলের বিরুদ্ধে কড়া অবস্থান প্রেসিডেন্ট আউনের, হামলার নিন্দা

জনতার কলম ওয়েবডেস্ক :- আমেরিকা ও ইরানের মধ্যে দুই...

ঝড়-বৃষ্টির প্রভাব মোকাবিলায় তৎপর প্রশাসন, উচ্চপর্যায়ের বৈঠকে মুখ্যমন্ত্রী মানিক সাহার কড়া বার্তা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাম্প্রতিক ভারী বৃষ্টিপাত...