শিশু পাচারকারী সন্দেহে গণপিটুনি, রক্তাক্ত অবস্থায় উদ্ধার বিহারী যুবক

Date:

জনতার কলম আগরতলা প্রতিনিধি :-তেলিয়ামুড়া থানাধীন ইচারবিল ষোলঘরিয়া এলাকায় শনিবার সকালে শিশু পাচারকারী সন্দেহে এক অজ্ঞাতপরিচয় যুবককে গণপিটুনির ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়াল। ঘটনাকে কেন্দ্র করে পুরো এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, যুবককে শিশুদের সঙ্গে সন্দেহজনকভাবে কথা বলতে দেখেন এলাকাবাসী। মুহূর্তেই সন্দেহ ছড়িয়ে পড়ে এবং ক্ষুব্ধ জনতা তাকে ঘিরে ধরে মারধর শুরু করে। রাস্তায় ফেলে চলে নির্বিচার প্রহার, রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন ওই ব্যক্তি।

খবর পেয়ে তেলিয়ামুড়া থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে জনতার হাত থেকে তাকে উদ্ধার করে। আহত যুবককে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ জানিয়েছে, তিনি বিহারের বাসিন্দা। তবে তিনি কেন ওই এলাকায় এসেছিলেন, তা জানতে জিজ্ঞাসাবাদ চলছে।

ঘটনার পর এলাকাজুড়ে চরম উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। প্রশাসন জানিয়েছে, ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু হয়েছে।

এই ঘটনাকে ঘিরে সচেতন মহলের মত—সন্দেহজনক কার্যকলাপ দেখলে আইনশৃঙ্খলা বাহিনীকে জানানোই বাঞ্ছনীয়; আইন নিজের হাতে তুলে নেওয়া বিপজ্জনক এবং সম্পূর্ণ বেআইনি।

Share post:

Subscribe

Popular

More like this
Related

দিল্লি হাইকোর্টে মদ নীতি মামলা: ৪ মে শুনানি, কেজরিওয়াল-সিসোদিয়ার অনুপস্থিতি

জনতার কলম ওয়েবডেস্ক :- দিল্লির বহুল আলোচিত আবগারি (মদ)...

পাকিস্তানের ফতেহ-২ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা, প্রতিরক্ষা সক্ষমতা জোরদারের দাবি

জনতার কলম ওয়েবডেস্ক :- পাকিস্তান নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘ফতেহ-২’...

ইসরায়েলের বিরুদ্ধে কড়া অবস্থান প্রেসিডেন্ট আউনের, হামলার নিন্দা

জনতার কলম ওয়েবডেস্ক :- আমেরিকা ও ইরানের মধ্যে দুই...

ঝড়-বৃষ্টির প্রভাব মোকাবিলায় তৎপর প্রশাসন, উচ্চপর্যায়ের বৈঠকে মুখ্যমন্ত্রী মানিক সাহার কড়া বার্তা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাম্প্রতিক ভারী বৃষ্টিপাত...