দেশের ভাবমূর্তি খাটো করতে ভুয়া প্রচার ছড়াচ্ছে কংগ্রেস: অভিযোগ বিজেপির

Date:

জনতার কলম ওয়েবডেস্ক :- দেশের ভাবমূর্তি আন্তর্জাতিক স্তরে নষ্ট করার জন্য কংগ্রেস উদ্দেশ্যপ্রণোদিতভাবে ভুল তথ্য ছড়াচ্ছে— এমনই অভিযোগ তুলল বিজেপি। আজ নয়া দিল্লিতে এক প্রেস কনফারেন্সে বিজেপির জাতীয় মুখপাত্র সম্বিত পাত্র দাবি করেন, ২০১৪ সাল থেকে কংগ্রেস পার্টি, তাদের সোশ্যাল মিডিয়া টিম এবং বামপন্থী পরিচিত মুখরা মিলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও দেশকে লক্ষ্য করে ভুয়া আখ্যান তৈরি করছে।

তিনি আরও অভিযোগ করেন, কংগ্রেস নেতৃত্ব এই প্রচারের জন্য বিদেশ থেকে পরিচালিত সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ব্যবহার করছে। সম্বিত পাত্রর দাবি, বিশেষ ইনটেনসিভ রিভিশন (SIR)–কে কেন্দ্র করে বিরোধীরা বিদেশি সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলের মাধ্যমে উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে একটি মিথ্যা বয়ান দাঁড় করানোর চেষ্টা করেছে।

বিজেপির অভিযোগ, রাজনৈতিক উদ্দেশ্যে এই ধরনের ভুয়া প্রচার শুধু দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণই করছে না, বরং গণতান্ত্রিক কাঠামোকে বিভ্রান্ত করার অপচেষ্টা।

Share post:

Subscribe

Popular

More like this
Related

দিল্লি হাইকোর্টে মদ নীতি মামলা: ৪ মে শুনানি, কেজরিওয়াল-সিসোদিয়ার অনুপস্থিতি

জনতার কলম ওয়েবডেস্ক :- দিল্লির বহুল আলোচিত আবগারি (মদ)...

পাকিস্তানের ফতেহ-২ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা, প্রতিরক্ষা সক্ষমতা জোরদারের দাবি

জনতার কলম ওয়েবডেস্ক :- পাকিস্তান নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘ফতেহ-২’...

ইসরায়েলের বিরুদ্ধে কড়া অবস্থান প্রেসিডেন্ট আউনের, হামলার নিন্দা

জনতার কলম ওয়েবডেস্ক :- আমেরিকা ও ইরানের মধ্যে দুই...

ঝড়-বৃষ্টির প্রভাব মোকাবিলায় তৎপর প্রশাসন, উচ্চপর্যায়ের বৈঠকে মুখ্যমন্ত্রী মানিক সাহার কড়া বার্তা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাম্প্রতিক ভারী বৃষ্টিপাত...