এডহক প্রমোশন এখন থেকে নিয়মিত: কর্মচারিদের স্বার্থে বড় সিদ্ধান্ত রাজ্য সরকারের

Date:

জনতার কলম আগরতলা প্রতিনিধি :- রাজ্য সরকারের ২০২১ সালে সরকারি কর্মচারিদের এডহক প্রমোশন পলিসিকে এখন থেকে নিয়মিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ সচিবালয়ে রাজ্য মন্ত্রিসভার এই সিদ্ধান্তের কথা জানান পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী। সন্ধ্যায় সচিবালয়ের প্রেস কনফারেন্স হলে এক সাংবাদিক সম্মেলনে শ্রী চৌধুরী জানান, সুপ্রিমকোর্টে এই সংক্রান্ত মামলা বিচারাধীন থাকার ফলে রাজ্য সরকার সরকারি কর্মচারিদের পদোন্নতির ক্ষেত্রে এডহক পলিসি গ্রহণ করে।

সেই অনুযায়ী গত ২০২৫ সালের জুন মাস পর্যন্ত ১৩ হাজার ৮২ জনের অধিক রাজ্য সরকারের সরকারি কর্মচারি এডহক ভিত্তিতে পদোন্নতি পেয়েছেন। কিন্তু তারা অবসর গ্রহণের পর আর্থিক দিক দিয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছিলেন। রাজ্য সরকার সার্বিক পরিস্থিতি বিবেচনা করে কর্মচারিদের স্বার্থে অবসরপ্রাপ্ত কর্মচারি সহ সকল অংশের কর্মচারিদের নিয়মিতকরণের সুবিধার আওতায় আনার সিদ্ধান্ত নিয়েছে। শ্রী চৌধুরী জানান, সুপ্রিমকোর্টে মামলার চূড়ান্ত নিষ্পত্তি সাপেক্ষে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Share post:

Subscribe

Popular

More like this
Related

দিল্লি হাইকোর্টে মদ নীতি মামলা: ৪ মে শুনানি, কেজরিওয়াল-সিসোদিয়ার অনুপস্থিতি

জনতার কলম ওয়েবডেস্ক :- দিল্লির বহুল আলোচিত আবগারি (মদ)...

পাকিস্তানের ফতেহ-২ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা, প্রতিরক্ষা সক্ষমতা জোরদারের দাবি

জনতার কলম ওয়েবডেস্ক :- পাকিস্তান নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘ফতেহ-২’...

ইসরায়েলের বিরুদ্ধে কড়া অবস্থান প্রেসিডেন্ট আউনের, হামলার নিন্দা

জনতার কলম ওয়েবডেস্ক :- আমেরিকা ও ইরানের মধ্যে দুই...

ঝড়-বৃষ্টির প্রভাব মোকাবিলায় তৎপর প্রশাসন, উচ্চপর্যায়ের বৈঠকে মুখ্যমন্ত্রী মানিক সাহার কড়া বার্তা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাম্প্রতিক ভারী বৃষ্টিপাত...