২৪৭ রানে দিন শেষ প্রোটিয়াদের; তিন উইকেট কুলদীপের

Date:

জনতার কলম স্পোর্টস ডেস্ক :- দক্ষিণ আফ্রিকা ও ভারতের মধ্যকার দুই ম্যাচের টেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের প্রথম দিন গুয়াহাটির বারেরাপাড়া ক্রিকেট স্টেডিয়ামে আজ স্টাম্প্সের সময় দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ৬ উইকেটে ২৪৭ রান। আজ টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় প্রোটিয়ারা। শুরুটা ভালো করলেও ভারতের স্পিন ও পেস আক্রমণের সামনে নিয়মিত বিরতিতে উইকেট হারায় অতিথি দল।

ভারতের পক্ষে আজ সবচেয়ে সফল বোলার কুলদীপ যাদব, তিনি একাই শিকার করেন ৩ উইকেট। এছাড়া যশপ্রীত বুমরাহ, মোহাম্মদ সিরাজ ও রবীন্দ্র জাদেজা একটি করে উইকেট নেন। এই ম্যাচে ভারত দলকে নেতৃত্ব দিচ্ছেন ঋষভ পন্ত, কারণ নিয়মিত অধিনায়ক শুভমান গিল ঘাড়ের চোটের কারণে দ্বিতীয় টেস্ট থেকে ছিটকে গেছেন।

উল্লেখ্য, কলকাতার ইডেন গার্ডেনে অনুষ্ঠিত প্রথম টেস্টে দক্ষিণ আফ্রিকা ভারতকে ৩০ রানে হারিয়ে দুই ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে।

 

Share post:

Subscribe

Popular

More like this
Related

দিল্লি হাইকোর্টে মদ নীতি মামলা: ৪ মে শুনানি, কেজরিওয়াল-সিসোদিয়ার অনুপস্থিতি

জনতার কলম ওয়েবডেস্ক :- দিল্লির বহুল আলোচিত আবগারি (মদ)...

পাকিস্তানের ফতেহ-২ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা, প্রতিরক্ষা সক্ষমতা জোরদারের দাবি

জনতার কলম ওয়েবডেস্ক :- পাকিস্তান নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘ফতেহ-২’...

ইসরায়েলের বিরুদ্ধে কড়া অবস্থান প্রেসিডেন্ট আউনের, হামলার নিন্দা

জনতার কলম ওয়েবডেস্ক :- আমেরিকা ও ইরানের মধ্যে দুই...

ঝড়-বৃষ্টির প্রভাব মোকাবিলায় তৎপর প্রশাসন, উচ্চপর্যায়ের বৈঠকে মুখ্যমন্ত্রী মানিক সাহার কড়া বার্তা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাম্প্রতিক ভারী বৃষ্টিপাত...