ভোক্তা সচেতনতা বাড়াতে লজ অব লিগ্যাল মেট্রোলজি নিয়ে বিশেষ আলোচনা সভা

Date:

জনতার কলম আগরতলা প্রতিনিধি :-দৈনন্দিন জীবনে একজন গ্রাহক হিসেবে কোন পণ্যের সঠিক ওজন ও পরিমাপের বিষয়ে সচেতন থাকা সবার জন্য খুবই জরুরী। এ বিষয়ে গ্রাহকদের আরও সচেতন করে তুলতে হবে। খাদ্য, জনসংভরণ ও ক্রেতাস্বার্থ বিষয়ক দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী আজ আগরতলার হোটেল পোলো টাওয়ার-এ লজ অব লিগ্যাল মেট্রোলজি বিষয়ে এক আলোচনাচক্রের উদ্বোধন করে একথা বলেন। তিনি আশাপ্রকাশ করেন এধরণের আলোচনাচক্র ভোক্তাদের সচেতন করতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে।

দি কন্ট্রোলার অব লিগ্যাল মেট্রোলজি-এর উদ্যোগে এবং কেন্দ্রীয় সরকারের ভোক্তাবিষয়ক দপ্তরের সহযোগিতায় আয়োজিত দুইদিনব্যাপী আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন খাদ্য দপ্তরের সচিব দেবপ্রিয় বর্ধন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ভোক্তা ও লিগ্যাল মেট্রোলজি দপ্তরের অধিকর্তা আশুতোষ আগরওয়াল, ইন্ডিয়ান ইনস্টিটিউট অব লিগ্যাল মেট্রোলজির অধিকর্তা ড. রাজেশ্বর কুমার, খাদ্য ও জনসংভরণ দপ্তরের অধিকর্তা সুমিত লোধ। আলোচনা সভায় রাজ্যের বিভিন্ন মহকুমার মহকুমা শাসকগণ, পেট্রোলিয়াম ডিলার্স অ্যাসোসিয়েশনের প্রতিনিধিগণ, ত্রিপুরা মর্চেন্ট অ্যাসোসিয়েশনের প্রতিনিধিগণ অংশ নেন।

Share post:

Subscribe

Popular

More like this
Related

দিল্লি হাইকোর্টে মদ নীতি মামলা: ৪ মে শুনানি, কেজরিওয়াল-সিসোদিয়ার অনুপস্থিতি

জনতার কলম ওয়েবডেস্ক :- দিল্লির বহুল আলোচিত আবগারি (মদ)...

পাকিস্তানের ফতেহ-২ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা, প্রতিরক্ষা সক্ষমতা জোরদারের দাবি

জনতার কলম ওয়েবডেস্ক :- পাকিস্তান নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘ফতেহ-২’...

ইসরায়েলের বিরুদ্ধে কড়া অবস্থান প্রেসিডেন্ট আউনের, হামলার নিন্দা

জনতার কলম ওয়েবডেস্ক :- আমেরিকা ও ইরানের মধ্যে দুই...

ঝড়-বৃষ্টির প্রভাব মোকাবিলায় তৎপর প্রশাসন, উচ্চপর্যায়ের বৈঠকে মুখ্যমন্ত্রী মানিক সাহার কড়া বার্তা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাম্প্রতিক ভারী বৃষ্টিপাত...