হঠাৎ অসুস্থ রাজ্য বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য, চিকিৎসাধীন হাসপাতালে

Date:

জনতার কলম আগরতলা প্রতিনিধি :- রাজ্যের রাজনৈতিক অঙ্গনে সোমবার সকালেই চাঞ্চল্য ছড়ায়। হঠাৎ অসুস্থ হয়ে রাজ্যের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় বিজেপির রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্যকে। পরিবার সূত্রে জানা গেছে, গত কয়েকদিন ধরেই তিনি শারীরিকভাবে অস্বস্তি অনুভব করছিলেন। তবে সোমবার সকালে অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসকদের পরামর্শে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

হাসপাতাল সূত্রের খবর, ভর্তি হওয়ার পরই রাজীব ভট্টাচার্যের প্রয়োজনীয় সকল মেডিক্যাল পরীক্ষা শুরু করেছে চিকিৎসক দল। তাঁর শারীরিক পরিস্থিতির উপর নজর রাখছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। আপাতত তিনি চিকিৎসাধীন থাকলেও অবস্থাকে স্থিতিশীল বলে জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ।

অন্যদিকে, খবর পেয়ে হাসপাতালে ভিড় জমায় একে একে বিজেপির বিভিন্নস্তরের নেতা-কর্মীরা। সবাই তাঁর দ্রুত আরোগ্য কামনা করে পরিবারের সঙ্গে কথা বলেন। দলীয় সূত্র জানিয়েছে, রাজীব ভট্টাচার্যকে কিছু সময় পর্যবেক্ষণে রাখা হবে, যাতে চিকিৎসকরা পুরোপুরি নিশ্চিন্ত হতে পারেন।

বিজেপির পক্ষ থেকে রাজ্যবাসীর উদ্দেশে অনুরোধ করা হয়েছে। তাঁর স্বাস্থ্যসংক্রান্ত কোনও ভুয়ো খবর বা বিভ্রান্তি যাতে না ছড়ায় সে দিকে সবাইকে সতর্ক থাকতে হবে। দলের তরফে সকল শুভাকাঙ্খীদের কাছে প্রার্থনা চাওয়া হয়েছে তাঁর দ্রুত সুস্থতার জন্য।

 

Share post:

Subscribe

Popular

More like this
Related

দিল্লি হাইকোর্টে মদ নীতি মামলা: ৪ মে শুনানি, কেজরিওয়াল-সিসোদিয়ার অনুপস্থিতি

জনতার কলম ওয়েবডেস্ক :- দিল্লির বহুল আলোচিত আবগারি (মদ)...

পাকিস্তানের ফতেহ-২ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা, প্রতিরক্ষা সক্ষমতা জোরদারের দাবি

জনতার কলম ওয়েবডেস্ক :- পাকিস্তান নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘ফতেহ-২’...

ইসরায়েলের বিরুদ্ধে কড়া অবস্থান প্রেসিডেন্ট আউনের, হামলার নিন্দা

জনতার কলম ওয়েবডেস্ক :- আমেরিকা ও ইরানের মধ্যে দুই...

ঝড়-বৃষ্টির প্রভাব মোকাবিলায় তৎপর প্রশাসন, উচ্চপর্যায়ের বৈঠকে মুখ্যমন্ত্রী মানিক সাহার কড়া বার্তা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাম্প্রতিক ভারী বৃষ্টিপাত...