জিবি হাসপাতালের আইসিইউ-তে ভর্তি পাঞ্চালি ভট্টাচার্য, খোঁজখবর নিতে ছুটে গেলেন সিপিএম নেতৃবৃন্দ

Date:

জনতার কলম আগরতলা প্রতিনিধি :-  ত্রিপুরা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারের সধর্মিণী ও সারা ভারত শ্রমজীবী নারী সমন্বয় ত্রিপুরা রাজ্য কমিটির কনভেনার পাঞ্চালি ভট্টাচার্য অসুস্থ হয়ে বর্তমানে আগরতলার জিবি হাসপাতালের আইসিইউ-তে ভর্তি রয়েছেন। শুক্রবার সকালে আকস্মিকভাবে অসুস্থ হয়ে পড়লে তাঁকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

খবর পেয়ে জিবি হাসপাতালে ছুটে যান সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য মানিক দে ও রতন ভৌমিক। তাঁদের সঙ্গে উপস্থিত ছিলেন রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য শঙ্কর দত্ত, রতন দাসসহ অন্যান্য নেতৃবৃন্দ।

দলীয় সূত্রে জানা গেছে, চিকিৎসকরা তাঁর শারীরিক অবস্থা পর্যবেক্ষণে রেখেছেন। বর্তমানে তাঁর অবস্থা স্থিতিশীল হলেও চিকিৎসকরা নিবিড় তত্ত্বাবধানে রাখছেন বলে জানা গেছে। সিপিএম নেতৃবৃন্দ পাঞ্চালি ভট্টাচার্যের দ্রুত আরোগ্য কামনা করেছেন।

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

পশ্চিম এশিয়া সংকটের প্রভাব, ৪০টি পণ্যে শুল্ক ছাড় দিল কেন্দ্র

জনতার কলম ওয়েবডেস্ক :- পশ্চিম এশিয়ায় চলমান সংঘাত ও...

ধর্মনগরে বিজেপির জনসংযোগ অভিযান তুঙ্গে, জয়ের বার্তা সুধাংশুর কণ্ঠে

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :-আসন্ন ধর্মনগর বিধানসভা উপ-নির্বাচনকে...

‘জয়ের পথে’ যুক্তরাষ্ট্র, আরও হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

জনতার কলম ওয়েবডেস্ক :- যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের...

ভারত বুরকিনা ফাসোকে এক হাজার মেট্রিক টন চাল পাঠাল মানবিক সহায়তা হিসেবে

জনতার কলম ওয়েবডেস্ক :-খাদ্য নিরাপত্তা জোরদার করতে এবং সংকটাপন্ন...