‘সনাতন হিন্দু ঐক্য পদযাত্রা’র ঘোষণা দিলেন বাগেশ্বর ধাম সরকার

Date:

জনতার কলম ওয়েবডেস্ক :- সনাতন হিন্দু ঐক্য পদযাত্রা’ উপলক্ষে বাগেশ্বর ধাম সরকার আচার্য ধীরেন্দ্র কৃষ্ণ শাস্ত্রী জানিয়েছেন, এই পদযাত্রার দৈর্ঘ্য হবে প্রায় ১৪৫ কিলোমিটার। পদযাত্রার সূচনা হবে জাতীয় সঙ্গীত এবং হনুমান চালিসা পাঠের মাধ্যমে। তিনি জানান, প্রতিদিন সাতটি প্রতিজ্ঞা নেওয়া হবে অংশগ্রহণকারীদের মধ্যে।

শাস্ত্রী বলেন, ইতিমধ্যেই প্রায় ৪০ হাজার পদযাত্রী বাগেশ্বর ধামে নিবন্ধন করেছেন। তাঁরা দেশের বিভিন্ন প্রান্ত থেকে, প্রত্যন্ত গ্রাম ও শহর থেকে এই যাত্রায় অংশ নিতে আসছেন। তাঁর দাবি, “দেশে প্রায় ৮০ কোটি হিন্দু বাস করেন। আমরা প্রতিটি গ্রাম ও প্রতিটি রাস্তা ঘুরে তাঁদের ঐক্যের জন্য লড়ছি। আমাদের একমাত্র লক্ষ্য—হিন্দু ঐক্য, সনাতন ঐক্য প্রতিষ্ঠা করা।”

তিনি আরও স্পষ্ট করে বলেন, “এই পদযাত্রা মুসলমানদের বিরুদ্ধে নয়, বরং হিন্দুদের সমর্থনে। যারা হিন্দুত্ব, সনাতন ধর্ম ও তেরঙ্গাকে ভালোবাসেন, তারাই এই যাত্রায় যোগ দিচ্ছেন।”

শেষে শাস্ত্রী বলেন, “কেউ কেউ তেরঙ্গার মধ্যে চাঁদ দেখতে চান, কিন্তু আমরা চাই তেরঙ্গা উঠুক চাঁদের বুকে।”

Share post:

Subscribe

Popular

More like this
Related

দিল্লি হাইকোর্টে মদ নীতি মামলা: ৪ মে শুনানি, কেজরিওয়াল-সিসোদিয়ার অনুপস্থিতি

জনতার কলম ওয়েবডেস্ক :- দিল্লির বহুল আলোচিত আবগারি (মদ)...

পাকিস্তানের ফতেহ-২ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা, প্রতিরক্ষা সক্ষমতা জোরদারের দাবি

জনতার কলম ওয়েবডেস্ক :- পাকিস্তান নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘ফতেহ-২’...

ইসরায়েলের বিরুদ্ধে কড়া অবস্থান প্রেসিডেন্ট আউনের, হামলার নিন্দা

জনতার কলম ওয়েবডেস্ক :- আমেরিকা ও ইরানের মধ্যে দুই...

ঝড়-বৃষ্টির প্রভাব মোকাবিলায় তৎপর প্রশাসন, উচ্চপর্যায়ের বৈঠকে মুখ্যমন্ত্রী মানিক সাহার কড়া বার্তা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাম্প্রতিক ভারী বৃষ্টিপাত...