“অম্বানি-আদানির ঋণ মাফ, কিন্তু সাধারণের নয়”— মোদিকে তীব্র কটাক্ষ প্রিয়াঙ্কা গান্ধীর

Date:

জনতার কলম ওয়েবডেস্ক :- নির্বাচনী প্রচারে এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন কংগ্রেস সাংসদ প্রিয়াঙ্কা গান্ধী ভাদ্রা। বুধবার চমপাটিয়ায় এক জনসভায় তিনি বলেন, “এটাই মোদিজির সাম্রাজ্য—যেখানে সাধারণ মানুষ কোনও সাহায্য পান না, কৃষকের ঋণ মওকুফ হয় না। কিন্তু অম্বানি ও আদানির মতো বড় বড় শিল্পপতিদের কোটি কোটি টাকার ঋণ মাফ করা হয়। এটাই মোদিজির রাজত্ব, যেখানে বিহারের একসময়ের শক্তিশালী শিক্ষা ব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়েছে। তিনি বড় বড় কথা বলেন, কিন্তু দেখানোর মতো কিছুই নেই।”

মুখ্যমন্ত্রী নীতীশ কুমার ও প্রধানমন্ত্রী মোদিকে একসঙ্গে কটাক্ষ করে প্রিয়াঙ্কা বলেন, “এখন আর কেউ নীতীশজিকে গুরুত্ব দেন না। মোদিজির চিন্তা এখন রাহুল গান্ধী বা তেজস্বী যাদবের পোস্টারে কার ছবি বড়—সেই নিয়ে! তিনি দেশের প্রধানমন্ত্রী, অথচ রাজ্যের মুখ্যমন্ত্রীকেই মঞ্চে ডাকেন না। মানুষের সমস্যা সমাধানে নয়, তিনি সময় নষ্ট করছেন অন্য দলের পোস্টার দেখে।”

প্রিয়াঙ্কার এই বক্তব্যে স্পষ্ট, বিহার ভোটে কংগ্রেস বিজেপি ও জেডিইউ–র বিরুদ্ধে তীব্র প্রচার শুরু করেছে। স্থানীয় নেতাদের মতে, তাঁর এই বক্তব্যে কংগ্রেসের প্রচারে নতুন উদ্দীপনা তৈরি হয়েছে।

Share post:

Subscribe

Popular

More like this
Related

দিল্লি হাইকোর্টে মদ নীতি মামলা: ৪ মে শুনানি, কেজরিওয়াল-সিসোদিয়ার অনুপস্থিতি

জনতার কলম ওয়েবডেস্ক :- দিল্লির বহুল আলোচিত আবগারি (মদ)...

পাকিস্তানের ফতেহ-২ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা, প্রতিরক্ষা সক্ষমতা জোরদারের দাবি

জনতার কলম ওয়েবডেস্ক :- পাকিস্তান নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘ফতেহ-২’...

ইসরায়েলের বিরুদ্ধে কড়া অবস্থান প্রেসিডেন্ট আউনের, হামলার নিন্দা

জনতার কলম ওয়েবডেস্ক :- আমেরিকা ও ইরানের মধ্যে দুই...

ঝড়-বৃষ্টির প্রভাব মোকাবিলায় তৎপর প্রশাসন, উচ্চপর্যায়ের বৈঠকে মুখ্যমন্ত্রী মানিক সাহার কড়া বার্তা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাম্প্রতিক ভারী বৃষ্টিপাত...