বিহার ভোটে বিজেপির বিরুদ্ধে একজোট বিরোধীরা, অখিলেশ বললেন— “জনগণ এখন তেজস্বীকে গ্রহণ করছে”

Date:

জনতার কলম ওয়েবডেস্ক :- উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের নির্বাচনী প্রচারে দেওয়া বক্তব্যকে তীব্রভাবে আক্রমণ করলেন সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব। মঙ্গলবার নবাদায় এক সভায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, “যোগীর ওপর ভরসা করবেন না। তিনি নিজেকে যোগী বলেন, অথচ প্রতিটি কথাতেই মিথ্যে বলেন। দেশের শীর্ষ ১ শতাংশ মানুষের সম্পদ ৬২ শতাংশ বেড়েছে—এটাই আজকের বাস্তবতা। যারা কৃষকদের ন্যায্য মজুরি দিতে পারে না, বেকার যুবকদের চাকরি দিতে পারে না, তারা ভোট চাইতে আসে কিসের মুখে?”

অখিলেশ আরও বলেন, “উত্তরপ্রদেশে জনগণ তাদের প্রত্যাখ্যান করেছে। তারা এখন বিহারে এসে ভোট চায়। আমি বলছি, যেমন তারা আওধে হেরেছে, এবার মগধেও হারবে। কারণ, জনগণ আজ নতুন তেজস্বীকে গ্রহণ করছে।”

লোকসভায় বিরোধী দলনেতা রাহুল গান্ধীর সাম্প্রতিক ভোট চুরির অভিযোগ নিয়েও মন্তব্য করেন সমাজবাদী পার্টি নেতা। তিনি বলেন, “এটা নতুন কিছু নয়। এখন ভোটারদের নিজেদের ভোট রক্ষা করতে হবে। শুনেছি, বিহারে কিছু মানুষকে ঘরে বসে থাকতে বলা হচ্ছে, ভোট দিতে না যেতে বলা হচ্ছে। একই কৌশল উত্তরপ্রদেশে ব্যবহার করা হয়েছিল। তাই আমি বলব—মানুষকে নিজেদের ভোট বাঁচাতে হবে, ভোট কাটতে না দেওয়া এবং নিজে গিয়ে ভোট দেওয়া—এই তিনটিই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব।”

অখিলেশের এই মন্তব্যে বিহার নির্বাচনী প্রচারে নতুন মাত্রা যোগ হয়েছে। বিজেপির বিরুদ্ধে বিরোধী ঐক্য আরও তীব্র হচ্ছে বলেই রাজনৈতিক বিশ্লেষকদের মত।

Share post:

Subscribe

AD

Popular

More like this
Related

দিল্লি হাইকোর্টে মদ নীতি মামলা: ৪ মে শুনানি, কেজরিওয়াল-সিসোদিয়ার অনুপস্থিতি

জনতার কলম ওয়েবডেস্ক :- দিল্লির বহুল আলোচিত আবগারি (মদ)...

পাকিস্তানের ফতেহ-২ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা, প্রতিরক্ষা সক্ষমতা জোরদারের দাবি

জনতার কলম ওয়েবডেস্ক :- পাকিস্তান নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘ফতেহ-২’...

ইসরায়েলের বিরুদ্ধে কড়া অবস্থান প্রেসিডেন্ট আউনের, হামলার নিন্দা

জনতার কলম ওয়েবডেস্ক :- আমেরিকা ও ইরানের মধ্যে দুই...

ঝড়-বৃষ্টির প্রভাব মোকাবিলায় তৎপর প্রশাসন, উচ্চপর্যায়ের বৈঠকে মুখ্যমন্ত্রী মানিক সাহার কড়া বার্তা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাম্প্রতিক ভারী বৃষ্টিপাত...