ধর্মনগরে তৃণমূলের শক্তিবৃদ্ধি, বিজেপি-সিপিআইএম থেকে ৩৫ জন কর্মীর যোগদান

Date:

জনতার কলম আগরতলা প্রতিনিধি :- ধর্মনগর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আজ এক গুরুত্বপূর্ণ রাজনৈতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়, যেখানে বিজেপি ও সিপিআইএম দল থেকে মোট ৩৫ জন সক্রিয় সদস্য তৃণমূল কংগ্রেসে যোগদান করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরা তৃণমূল যুব কংগ্রেসের রাজ্য সভাপতি শান্তনু সাহা। নতুন সদস্যদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে তিনি বলেন, “ত্রিপুরার মানুষের পরিবর্তনের আকাঙ্ক্ষাই আজ তৃণমূল কংগ্রেসকে শক্তিশালী করছে। যারা আজ যোগ দিলেন, তারা আগামী দিনে গণতন্ত্র রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।”

দলীয় নেতৃত্বের দাবি, এই যোগদানের মাধ্যমে ধর্মনগর অঞ্চলে তৃণমূল কংগ্রেসের সংগঠন আরও মজবুত হবে এবং রাজ্যের রাজনৈতিক ভারসাম্যে নতুন গতি আসবে।

 

 

 

Share post:

Subscribe

Popular

More like this
Related

দিল্লি হাইকোর্টে মদ নীতি মামলা: ৪ মে শুনানি, কেজরিওয়াল-সিসোদিয়ার অনুপস্থিতি

জনতার কলম ওয়েবডেস্ক :- দিল্লির বহুল আলোচিত আবগারি (মদ)...

পাকিস্তানের ফতেহ-২ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা, প্রতিরক্ষা সক্ষমতা জোরদারের দাবি

জনতার কলম ওয়েবডেস্ক :- পাকিস্তান নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘ফতেহ-২’...

ইসরায়েলের বিরুদ্ধে কড়া অবস্থান প্রেসিডেন্ট আউনের, হামলার নিন্দা

জনতার কলম ওয়েবডেস্ক :- আমেরিকা ও ইরানের মধ্যে দুই...

ঝড়-বৃষ্টির প্রভাব মোকাবিলায় তৎপর প্রশাসন, উচ্চপর্যায়ের বৈঠকে মুখ্যমন্ত্রী মানিক সাহার কড়া বার্তা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাম্প্রতিক ভারী বৃষ্টিপাত...