“নেশা সামগ্রী রেলপথে ঢুকছে, তদন্তে স্বচ্ছতার দাবি DYFI-এর”

Date:

জনতার কলম আগরতলা প্রতিনিধি:- ভারতীয় রেলপথে নেশা সামগ্রী প্রবেশের ঘটনার বিরুদ্ধে ত্রিপুরা রাজ্য কমিটি ডেমোক্র্যাটিক ইয়ুথ ফেডারেশন অফ ইন্ডিয়া (DYFI) সরব। মঙ্গলবার বিকাল চারটায় আগরতলা রেল স্টেশনে স্টেশন সুপারিন্টেডেন্টের নিকট একটি ডেপুটেশন জমা দেয় DYFI।

ডেপুটেশনে বিশেষভাবে জিরানীয়া স্টেশনে নেশা সামগ্রী উদ্ধারের ঘটনায় যারা যুক্ত, তাদের নাম প্রকাশের দাবি জানানো হয়েছে। DYFI ত্রিপুরা রাজ্য কমিটি এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের প্রকাশের উপর জোর দিয়েছে।

ডেপুটেশনে উপস্থিত ছিলেন DYFI ত্রিপুরা রাজ্য কমিটির সম্পাদক নবারুন দেব, রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য শান্তনু দেব এবং রাজ্য কমিটির সদস্য আবুল হুসেনসহ পাঁচ সদস্যের প্রতিনিধি দল।

DYFI-এর পক্ষ থেকে বলা হয়েছে, নেশা সামগ্রী রেলপথে প্রবেশ রোধে কঠোর ব্যবস্থা না নিলে, যুব সমাজে মারাত্মক প্রভাব পড়বে এবং এটি রাজ্যের নিরাপত্তার জন্যও বড় হুমকি।

 

 

 

Share post:

Subscribe

Popular

More like this
Related

দিল্লি হাইকোর্টে মদ নীতি মামলা: ৪ মে শুনানি, কেজরিওয়াল-সিসোদিয়ার অনুপস্থিতি

জনতার কলম ওয়েবডেস্ক :- দিল্লির বহুল আলোচিত আবগারি (মদ)...

পাকিস্তানের ফতেহ-২ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা, প্রতিরক্ষা সক্ষমতা জোরদারের দাবি

জনতার কলম ওয়েবডেস্ক :- পাকিস্তান নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘ফতেহ-২’...

ইসরায়েলের বিরুদ্ধে কড়া অবস্থান প্রেসিডেন্ট আউনের, হামলার নিন্দা

জনতার কলম ওয়েবডেস্ক :- আমেরিকা ও ইরানের মধ্যে দুই...

ঝড়-বৃষ্টির প্রভাব মোকাবিলায় তৎপর প্রশাসন, উচ্চপর্যায়ের বৈঠকে মুখ্যমন্ত্রী মানিক সাহার কড়া বার্তা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাম্প্রতিক ভারী বৃষ্টিপাত...