আর কে নগরে পুলিশের অভিযান, বিপুল পরিমাণ ব্রাউন সুগার ও ইয়াবা উদ্ধার — গ্রেপ্তার ১

Date:

জনতার কলম আগরতলা প্রতিনিধি:-গোপন সূত্রে প্রাপ্ত খবরের ভিত্তিতে বোধজংনগর থানার পুলিশ মঙ্গলবার ভোররাতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নেশাজাতীয় দ্রব্যসহ এক বিক্রেতাকে গ্রেপ্তার করে। ঘটনাটি ঘটেছে আর কে নগর পঞ্চায়েত টিলা এলাকায়।

থানা সূত্রে জানা যায়, অভিযানে পুলিশ ব্রাউন সুগার, ইয়াবা ট্যাবলেটসহ বিপুল পরিমাণ মাদক দ্রব্য উদ্ধার করে। উদ্ধার হওয়া নেশাসামগ্রীর আনুমানিক বাজারমূল্য প্রায় দুই থেকে আড়াই লক্ষ টাকা বলে জানিয়েছেন দায়িত্বপ্রাপ্ত অফিসার-ইন-চার্জ জয়ন্ত কুমার দে।

তিনি জানান, ধৃত ব্যক্তিকে আজ আদালতে (কোর্টে) প্রেরণ করা হবে। পাশাপাশি, এলাকায় মাদকবিরোধী অভিযান আরও জোরদার করা হবে বলেও ওসি জয়ন্ত কুমার দে স্পষ্ট জানান।

পুলিশের এই অভিযানে স্থানীয় মহলে প্রশংসার সৃষ্টি হয়েছে। মাদকবিরোধী লড়াইয়ে পুলিশের এই উদ্যোগে সাধারণ মানুষও স্বস্তি প্রকাশ করেছেন।

Share post:

Subscribe

Popular

More like this
Related

দিল্লি হাইকোর্টে মদ নীতি মামলা: ৪ মে শুনানি, কেজরিওয়াল-সিসোদিয়ার অনুপস্থিতি

জনতার কলম ওয়েবডেস্ক :- দিল্লির বহুল আলোচিত আবগারি (মদ)...

পাকিস্তানের ফতেহ-২ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা, প্রতিরক্ষা সক্ষমতা জোরদারের দাবি

জনতার কলম ওয়েবডেস্ক :- পাকিস্তান নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘ফতেহ-২’...

ইসরায়েলের বিরুদ্ধে কড়া অবস্থান প্রেসিডেন্ট আউনের, হামলার নিন্দা

জনতার কলম ওয়েবডেস্ক :- আমেরিকা ও ইরানের মধ্যে দুই...

ঝড়-বৃষ্টির প্রভাব মোকাবিলায় তৎপর প্রশাসন, উচ্চপর্যায়ের বৈঠকে মুখ্যমন্ত্রী মানিক সাহার কড়া বার্তা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাম্প্রতিক ভারী বৃষ্টিপাত...