বিহারে ২৫ লাখ মহিলাকে ২,৫০০ কোটি টাকা বিতরণ মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের উদ্যোগে

Date:

জনতার কলম ওয়েবডেস্ক :- বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার আজ ‘মুখ্যমন্ত্রী মহিলা রোজগার যোজনা’র আওতায় ২৫ লাখ মহিলা উপভোক্তাদের মধ্যে ২,৫০০ কোটি টাকা বিতরণ করেছেন। আসন্ন বিহার বিধানসভা নির্বাচনের আগে চালু হওয়া এই প্রকল্পটি রাজ্য সরকারের অন্যতম গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে বিবেচিত হচ্ছে।

এই প্রকল্পের অধীনে প্রতিটি মহিলা উপভোক্তাকে প্রাথমিকভাবে ১০,০০০ টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে। রাজ্য সরকার ঘোষণা করেছে, যদি উপভোক্তারা সফলভাবে স্বনির্ভর উদ্যোগ বা ছোট ব্যবসা পরিচালনা করতে পারেন, তবে তারা অতিরিক্ত সর্বোচ্চ ২ লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা পাওয়ার যোগ্য হবেন।

এই উদ্যোগের মাধ্যমে গ্রামীণ এলাকার ১ কোটি ৪০ লক্ষাধিক মহিলা স্বনির্ভর গোষ্ঠীর সদস্য, যাদের ‘জীবিকা দিদি’ নামে পরিচিত, তাদের আর্থিকভাবে আরও শক্তিশালী করার লক্ষ্য নেওয়া হয়েছে। প্রকল্পটি স্বনির্ভর গোষ্ঠীর মাধ্যমে বাস্তবায়িত হচ্ছে।

Share post:

Subscribe

Popular

More like this
Related

দিল্লি হাইকোর্টে মদ নীতি মামলা: ৪ মে শুনানি, কেজরিওয়াল-সিসোদিয়ার অনুপস্থিতি

জনতার কলম ওয়েবডেস্ক :- দিল্লির বহুল আলোচিত আবগারি (মদ)...

পাকিস্তানের ফতেহ-২ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা, প্রতিরক্ষা সক্ষমতা জোরদারের দাবি

জনতার কলম ওয়েবডেস্ক :- পাকিস্তান নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘ফতেহ-২’...

ইসরায়েলের বিরুদ্ধে কড়া অবস্থান প্রেসিডেন্ট আউনের, হামলার নিন্দা

জনতার কলম ওয়েবডেস্ক :- আমেরিকা ও ইরানের মধ্যে দুই...

ঝড়-বৃষ্টির প্রভাব মোকাবিলায় তৎপর প্রশাসন, উচ্চপর্যায়ের বৈঠকে মুখ্যমন্ত্রী মানিক সাহার কড়া বার্তা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাম্প্রতিক ভারী বৃষ্টিপাত...