আগরতলায় নতুন উড়ালপুল নির্মাণের পরিকল্পনা, মুখ্যমন্ত্রীর ঘোষণা বিধানসভায়

Date:

জনতার কলম আগরতলা প্রতিনিধি :-আগরতলা শহরের যানজট কমাতে রাজ্য সরকার একটি নতুন উড়ালপুল নির্মাণের পরিকল্পনা নিয়েছে। আজ (মঙ্গলবার) রাজ্য বিধানসভায় বিধায়ক দীপঙ্কর সেনের এক প্রশ্নের লিখিত জবাবে পূর্ত দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, প্রস্তাবিত উড়ালপুলটি আই.জি.এম. চৌমুহনি থেকে আর.এম.এস. চৌমুহনি, বিদুরকর্তা চৌমুহনি, কর্ণেল চৌমুহনি, উত্তর গেট, রাধানগর মোটরস্ট্যান্ড হয়ে রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়ার নতুন অফিস চত্বরে গিয়ে শেষ হবে। এছাড়া উড়ালপুলটির একটি অংশ আর.এম.এস. চৌমুহনি থেকে ওরিয়েন্ট চৌমুহনির দিকেও সম্প্রসারিত থাকবে।

মুখ্যমন্ত্রী আরও জানান, চলতি বছরের ১৬ জুলাই এই প্রকল্পের জন্য দরপত্র আহ্বান করা হয়েছে। দ্রুত দরপত্র প্রক্রিয়া সম্পন্ন করে ঠিকাদারকে কাজের বরাত দেওয়া হলে নির্মাণ কাজ শুরু করা হবে।

এদিন তিনি স্পষ্ট করে জানান, আগরতলা শহরের বর্তমান উড়ালপুলকে রাধানগর মোটরস্ট্যান্ড কিংবা কামান চৌমুহনি পর্যন্ত প্রসারিত করার কোনো পরিকল্পনা সরকারের নেই। পাশাপাশি উদয়পুর শহরের জগন্নাথ চৌমুহনি থেকে খিলপাড়া পর্যন্ত আরেকটি উড়ালপুল নির্মাণের পরিকল্পনাও রয়েছে রাজ্য সরকারের।

Share post:

Subscribe

Popular

More like this
Related

দিল্লি হাইকোর্টে মদ নীতি মামলা: ৪ মে শুনানি, কেজরিওয়াল-সিসোদিয়ার অনুপস্থিতি

জনতার কলম ওয়েবডেস্ক :- দিল্লির বহুল আলোচিত আবগারি (মদ)...

পাকিস্তানের ফতেহ-২ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা, প্রতিরক্ষা সক্ষমতা জোরদারের দাবি

জনতার কলম ওয়েবডেস্ক :- পাকিস্তান নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘ফতেহ-২’...

ইসরায়েলের বিরুদ্ধে কড়া অবস্থান প্রেসিডেন্ট আউনের, হামলার নিন্দা

জনতার কলম ওয়েবডেস্ক :- আমেরিকা ও ইরানের মধ্যে দুই...

ঝড়-বৃষ্টির প্রভাব মোকাবিলায় তৎপর প্রশাসন, উচ্চপর্যায়ের বৈঠকে মুখ্যমন্ত্রী মানিক সাহার কড়া বার্তা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাম্প্রতিক ভারী বৃষ্টিপাত...