আগরতলায় চুরি যাওয়া সামগ্রী উদ্ধার করে ফেরত দিল পুলিশ, সাধারন মানুষে খুশি

Date:

জনতার কলম আগরতলা প্রতিনিধি :- শহর আগরতলায় চুরি-ছিনতাইয়ের সংখ্যা বাড়লেও পুলিশ নির্বিকার থাকছে না। নিয়মিত অভিযান ও তদন্তের ফলে পুলিশের সাফল্যও সামনে আসছে। সোমবার পূর্ব ও পশ্চিম আগরতলা থানার পুলিশ আদালতের নির্দেশে চুরি হওয়া বিভিন্ন সামগ্রী প্রকৃত মালিকদের হাতে তুলে দেয়। এতে স্বাভাবিকভাবেই খুশি তাদের পরিবার।

পশ্চিম আগরতলা থানার ওসি রানা চ্যাটার্জি জানান, চুরি হওয়া একটি মোটর সাইকেল এবং ইলেকট্রিক টমটম উদ্ধার করে প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করা হয়েছে। একই সঙ্গে পূর্ব আগরতলা থানার পুলিশ চুরি যাওয়া স্বর্ণালংকার, ল্যাপটপ ও ব্যাটারি উদ্ধার করে ফেরত দিয়েছে।

এদিন এসব সামগ্রী প্রকৃত মালিকদের হাতে তুলে দেওয়ার পাশাপাশি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এডিশনাল এসপি ধ্রুব নাথ বিস্তারিত তথ্য তুলে ধরেন। স্থানীয়রা পুলিশের এই উদ্যোগকে প্রশংসা করছেন এবং বলছেন, “এ ধরনের কাজ সাধারণ মানুষে বিশ্বাস ও নিরাপত্তার বোধ আরও জোরদার করবে।”

 

 

Share post:

Subscribe

AD

Popular

More like this
Related

দিল্লি হাইকোর্টে মদ নীতি মামলা: ৪ মে শুনানি, কেজরিওয়াল-সিসোদিয়ার অনুপস্থিতি

জনতার কলম ওয়েবডেস্ক :- দিল্লির বহুল আলোচিত আবগারি (মদ)...

পাকিস্তানের ফতেহ-২ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা, প্রতিরক্ষা সক্ষমতা জোরদারের দাবি

জনতার কলম ওয়েবডেস্ক :- পাকিস্তান নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘ফতেহ-২’...

ইসরায়েলের বিরুদ্ধে কড়া অবস্থান প্রেসিডেন্ট আউনের, হামলার নিন্দা

জনতার কলম ওয়েবডেস্ক :- আমেরিকা ও ইরানের মধ্যে দুই...

ঝড়-বৃষ্টির প্রভাব মোকাবিলায় তৎপর প্রশাসন, উচ্চপর্যায়ের বৈঠকে মুখ্যমন্ত্রী মানিক সাহার কড়া বার্তা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাম্প্রতিক ভারী বৃষ্টিপাত...