সময়মতো স্টাইপেন্ড না দিলে দপ্তরে তালা ঝুলানোর হুমকি টিএসএফ-এর

Date:

জনতার কলম আগরতলা প্রতিনিধি :- গত কয়েক বছর ধরে রাজ্যের ছাত্রছাত্রীরা বহিরাজ্যে বি.এড এবং ডি.এল.এড কোর্সে অধ্যয়ন করলেও তাদের স্টাইপেন্ড প্রদানে সমস্যা দেখা দিয়েছে। এবছরও এখন পর্যন্ত তারা সময়মতো স্টাইপেন্ড পাননি। এ সমস্যা থাকায় কলেজের ফি জমা দিতে অসুবিধা হচ্ছে, যা পরীক্ষায় বসার ক্ষেত্রে বাধা সৃষ্টি করতে পারে।

এই পরিস্থিতিতে টিএসএফ-এর আগরতলা টাউন কমিটি বৃহস্পতিবার জনজাতি কল্যাণ দপ্তরের অধিকর্তার কাছে একটি ডেপুটেশন দেয়। টাউন কমিটি সভাপতি মনীশ দেববর্মা প্রতিনিধি দলের নেতৃত্ব দেন। ডেপুটেশনে দপ্তরের অধিকর্তা শুভাশীষ দাসের সঙ্গে বিষয়টি নিয়ে “সুন্দর আলোচনা” হয়েছে বলে জানান প্রতিনিধি দল।

তবে তারা সতর্ক করেন, সময়মতো স্টাইপেন্ড না দিলে প্রয়োজনে দপ্তরে তালা ঝুলানোর মতো পদক্ষেপ নেওয়া হবে। টিএসএফ-এর পক্ষ থেকে বলা হয়েছে, বহিরাজ্যে অধ্যয়নরত ছাত্রছাত্রীদের স্টাইপেন্ড যেন নির্ধারিত সময়ে নিশ্চিতভাবে প্রদান করা হয়।

Share post:

Subscribe

Popular

More like this
Related

দিল্লি হাইকোর্টে মদ নীতি মামলা: ৪ মে শুনানি, কেজরিওয়াল-সিসোদিয়ার অনুপস্থিতি

জনতার কলম ওয়েবডেস্ক :- দিল্লির বহুল আলোচিত আবগারি (মদ)...

পাকিস্তানের ফতেহ-২ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা, প্রতিরক্ষা সক্ষমতা জোরদারের দাবি

জনতার কলম ওয়েবডেস্ক :- পাকিস্তান নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘ফতেহ-২’...

ইসরায়েলের বিরুদ্ধে কড়া অবস্থান প্রেসিডেন্ট আউনের, হামলার নিন্দা

জনতার কলম ওয়েবডেস্ক :- আমেরিকা ও ইরানের মধ্যে দুই...

ঝড়-বৃষ্টির প্রভাব মোকাবিলায় তৎপর প্রশাসন, উচ্চপর্যায়ের বৈঠকে মুখ্যমন্ত্রী মানিক সাহার কড়া বার্তা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাম্প্রতিক ভারী বৃষ্টিপাত...