রাজনৈতিক প্রতিহিংসায় পুকুরে বিষ, আড়াই লাখ টাকার মাছ নষ্ট

Date:

জনতার কলম ওয়েবডেস্ক:-চড়িলাম আড়ালিয়া (বিশালগড় থানা): রাজনৈতিক প্রতিহিংসার জেরে চড়িলাম আড়ালিয়ার উত্তরমুড় এলাকার এক জলাশয়ে বিষ মেশানো হয়েছে। এর ফলে পুরো পুকুরের মাছ মরে ভেসে উঠেছে এবং দুর্গন্ধে পুরো এলাকা ছেয়ে গেছে। মাছের ক্ষতি প্রায় আড়াই লাখ টাকা ছাড়িয়েছে।

এলাকার বন দপ্তরের ইডিসি (ইকো ডেভেলপমেন্ট কমিটি) প্রকল্পের অধীনে প্রায় দুই কানির উপর জলাশয় চাষ করে এলাকার ৯ জন যুবক। তাদের মধ্যে আবুজাহান সাংবাদিকদের কাছে ঘটনার বিবরণ দিয়েছেন। তিনি বলেছেন, “যদি পুকুরের মাছগুলো ধরে খেয়ে ফেলত, আমাদের দুঃখ হত না। কিন্তু এইভাবে বিষ ঢেলে মাছ মারা ঠিক হয়নি। আল্লাহ এটার বিচার করবেন।”

স্থানীয় সূত্রে জানা গেছে, এই ঘটনা মূলত শাসক ও শাসকের শরিকির দ্বন্দ্বের ফল। যদিও কেউ মুখ খুলতে চায়নি, তবে গোটা এলাকা বিষয়টি জানে। বিশালগড় থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

 

Share post:

Subscribe

Popular

More like this
Related

দিল্লি হাইকোর্টে মদ নীতি মামলা: ৪ মে শুনানি, কেজরিওয়াল-সিসোদিয়ার অনুপস্থিতি

জনতার কলম ওয়েবডেস্ক :- দিল্লির বহুল আলোচিত আবগারি (মদ)...

পাকিস্তানের ফতেহ-২ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা, প্রতিরক্ষা সক্ষমতা জোরদারের দাবি

জনতার কলম ওয়েবডেস্ক :- পাকিস্তান নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘ফতেহ-২’...

ইসরায়েলের বিরুদ্ধে কড়া অবস্থান প্রেসিডেন্ট আউনের, হামলার নিন্দা

জনতার কলম ওয়েবডেস্ক :- আমেরিকা ও ইরানের মধ্যে দুই...

ঝড়-বৃষ্টির প্রভাব মোকাবিলায় তৎপর প্রশাসন, উচ্চপর্যায়ের বৈঠকে মুখ্যমন্ত্রী মানিক সাহার কড়া বার্তা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাম্প্রতিক ভারী বৃষ্টিপাত...