ভারত-ভুটান সম্পর্ক আরও দৃঢ় করতে ফের দিল্লি সফরে শেরিং টোবগে

Date:

জনতার কলম ওয়েবডেস্ক :- ভারতের সঙ্গে ভুটানের সম্পর্ক আরও মজবুত করতে ফের নয়াদিল্লি সফরে আসছেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং টোবগে। মঙ্গলবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় (MEA) জানায়, প্রধানমন্ত্রী টোবগে তাঁর স্ত্রী আউম তাশি ডোমা ও ভুটানের প্রধান ভিক্ষু জে খেনপো তুল্কু জিগমে চোদ্রার সঙ্গে ৩ থেকে ৬ সেপ্টেম্বর পর্যন্ত ভারতে সরকারি সফরে থাকবেন।

৪ সেপ্টেম্বর বিহারের রাজগিরে রয়্যাল ভুটান মন্দিরের প্রণপ্রতিষ্ঠা অনুষ্ঠানের মাধ্যমে সফরের সূচনা হবে। বিহার সরকারের দেওয়া জমিতে নির্মিত এই মন্দির ভারত ও ভুটানের মধ্যে বৌদ্ধ ধর্মীয় ও সাংস্কৃতিক বন্ধনের প্রতীক হিসেবে ধরা হচ্ছে।

৫ সেপ্টেম্বর টোবগে যাবেন অযোধ্যায়। সকাল সাড়ে ৯টার দিকে তিনি সেখানে পৌঁছাবেন। জেলা প্রশাসনের পক্ষ থেকে তাঁকে লাল গালিচা সংবর্ধনা জানানো হবে। ভুটানের প্রধানমন্ত্রী রাম জন্মভূমি মন্দিরে পূজা অর্চনা করবেন ও একটি বিশেষ ভোজসভায় যোগ দেবেন। দুপুরের পর তাঁর অযোধ্যা সফর শেষ হবে।

এরপর নয়াদিল্লিতে অবস্থানকালে পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কর ভুটানের প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবেন। পুরো সফর শেষ হবে ৬ সেপ্টেম্বর।

উল্লেখ্য, এ বছরের ফেব্রুয়ারিতেও টোবগে ভারত সফরে এসেছিলেন। সেসময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপস্থিতিতে আয়োজিত স্কুল অব আল্টিমেট লিডারশিপ (SOUL)-এর উদ্বোধনী কনক্লেভে তিনি যোগ দেন। সেখানে মোদিকে নিজের “অভিভাবক ও জ্যেষ্ঠ ভাই” হিসেবে উল্লেখ করে টোবগে জানান, তাঁর নেতৃত্ব তাঁকে অনুপ্রাণিত করে।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মতে, ধারাবাহিক উচ্চপর্যায়ের এই সফর দুটি দেশের মধ্যে আস্থা, সদিচ্ছা ও দীর্ঘদিনের বিশেষ সম্পর্কেরই প্রতিফলন।

Share post:

Subscribe

Popular

More like this
Related

দিল্লি হাইকোর্টে মদ নীতি মামলা: ৪ মে শুনানি, কেজরিওয়াল-সিসোদিয়ার অনুপস্থিতি

জনতার কলম ওয়েবডেস্ক :- দিল্লির বহুল আলোচিত আবগারি (মদ)...

পাকিস্তানের ফতেহ-২ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা, প্রতিরক্ষা সক্ষমতা জোরদারের দাবি

জনতার কলম ওয়েবডেস্ক :- পাকিস্তান নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘ফতেহ-২’...

ইসরায়েলের বিরুদ্ধে কড়া অবস্থান প্রেসিডেন্ট আউনের, হামলার নিন্দা

জনতার কলম ওয়েবডেস্ক :- আমেরিকা ও ইরানের মধ্যে দুই...

ঝড়-বৃষ্টির প্রভাব মোকাবিলায় তৎপর প্রশাসন, উচ্চপর্যায়ের বৈঠকে মুখ্যমন্ত্রী মানিক সাহার কড়া বার্তা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাম্প্রতিক ভারী বৃষ্টিপাত...