ডিজির নির্দেশে দ্রুত ব্যবস্থা, বিধায়ক আবাসে দুষ্কৃতকারীর হামলার তদন্ত ত্বরান্বিত

Date:

জনতার কলম আগরতলা প্রতিনিধি :-সোমবার রাতে একদল দুষ্কৃতকারী মথার বিধায়ক ফিলিপ কুমার রিয়াং-এর বিধায়ক আবাসে প্রবেশ করে তাকে অশ্লীল ভাষায় গালাগাল এবং প্রাণনাশের হুমকি দেয়। এই ঘটনায় স্পষ্ট হয়েছে, বিধায়ক আবাসে নিরাপত্তার যথেষ্ট ব্যবস্থা নেই, যার কারণে বিধায়কদের জীবনহানির আশঙ্কা বেড়েছে।

ঘটনার খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পৌঁছায় এনসিসি থানার পুলিশ। মঙ্গলবার ঘটনাস্থল পরিদর্শনে যান পুলিশের মহানির্দেশক অনুরাগ ধ্যানকর। তার সঙ্গে রাজ্য পুলিশের অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

পুলিশের মহানির্দেশক সাংবাদিকদের জানান, ইতিমধ্যেই অভিযুক্তদের শনাক্ত করা হয়েছে এবং খুব শিগগিরই তাদের গ্রেফতার করা হবে। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই রাজ্য রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

Share post:

Subscribe

Popular

More like this
Related

দিল্লি হাইকোর্টে মদ নীতি মামলা: ৪ মে শুনানি, কেজরিওয়াল-সিসোদিয়ার অনুপস্থিতি

জনতার কলম ওয়েবডেস্ক :- দিল্লির বহুল আলোচিত আবগারি (মদ)...

পাকিস্তানের ফতেহ-২ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা, প্রতিরক্ষা সক্ষমতা জোরদারের দাবি

জনতার কলম ওয়েবডেস্ক :- পাকিস্তান নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘ফতেহ-২’...

ইসরায়েলের বিরুদ্ধে কড়া অবস্থান প্রেসিডেন্ট আউনের, হামলার নিন্দা

জনতার কলম ওয়েবডেস্ক :- আমেরিকা ও ইরানের মধ্যে দুই...

ঝড়-বৃষ্টির প্রভাব মোকাবিলায় তৎপর প্রশাসন, উচ্চপর্যায়ের বৈঠকে মুখ্যমন্ত্রী মানিক সাহার কড়া বার্তা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাম্প্রতিক ভারী বৃষ্টিপাত...