DRDO’র সাফল্যে সন্তুষ্ট প্রতিরক্ষা মন্ত্রী, বললেন ‘দেশের ক্ষমতা আরও শক্তিশালী’

Date:

জনতার কলম ওয়েবডেস্ক :- প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা (DRDO) ওড়িশার উপকূলে গতকাল সফলভাবে সম্পন্ন করল ইন্টিগ্রেটেড এয়ার ডিফেন্স উইপন সিস্টেম (IADWS)-এর প্রথম উড়ান পরীক্ষা।

এই সাফল্যের জন্য DRDO, ভারতীয় সশস্ত্র বাহিনী এবং শিল্পক্ষেত্রকে অভিনন্দন জানিয়েছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। তিনি সামাজিক মাধ্যমে পোস্ট করে বলেন, এটি আত্মনির্ভর ভারতের প্রতিরক্ষা সক্ষমতার এক বড় পদক্ষেপ।

IADWS একটি বহুস্তরীয় বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, যা সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি। এর মধ্যে রয়েছে কুইক রিঅ্যাকশন সারফেস টু এয়ার মিসাইল (QRSAM), অ্যাডভান্সড ভেরি শর্ট রেঞ্জ এয়ার ডিফেন্স সিস্টেম (VSHORADS) মিসাইল এবং উচ্চক্ষমতা সম্পন্ন লেজার-ভিত্তিক ডিরেক্টেড এনার্জি উইপন (DEW)।

Share post:

Subscribe

AD

Popular

More like this
Related

দিল্লি হাইকোর্টে মদ নীতি মামলা: ৪ মে শুনানি, কেজরিওয়াল-সিসোদিয়ার অনুপস্থিতি

জনতার কলম ওয়েবডেস্ক :- দিল্লির বহুল আলোচিত আবগারি (মদ)...

পাকিস্তানের ফতেহ-২ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা, প্রতিরক্ষা সক্ষমতা জোরদারের দাবি

জনতার কলম ওয়েবডেস্ক :- পাকিস্তান নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘ফতেহ-২’...

ইসরায়েলের বিরুদ্ধে কড়া অবস্থান প্রেসিডেন্ট আউনের, হামলার নিন্দা

জনতার কলম ওয়েবডেস্ক :- আমেরিকা ও ইরানের মধ্যে দুই...

ঝড়-বৃষ্টির প্রভাব মোকাবিলায় তৎপর প্রশাসন, উচ্চপর্যায়ের বৈঠকে মুখ্যমন্ত্রী মানিক সাহার কড়া বার্তা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাম্প্রতিক ভারী বৃষ্টিপাত...