বিভিন্ন গবেষণামূলক কাজ আরও বেশি করে করতে হবে: বিজ্ঞান প্রযুক্তি ও পরিবেশ মন্ত্রী

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরা বায়োটেকনোলজি কাউন্সিলের উদ্যোগে আগরতলার প্রজ্ঞাভবনে আজ ডিএনএ ক্লাব প্রশিক্ষণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন বিজ্ঞান প্রযুক্তি ও পরিবেশ দপ্তরের মন্ত্রী অনিমেষ দেববর্মা। বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, ডিএনএ ক্লাবে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে জৈব প্রযুক্তি বিষয়ক চিন্তাভাবনা আরও সুদৃঢ় করতে হবে। বিজ্ঞান বিষয়ে পড়াশোনা করার জন্য ছাত্রছাত্রীদের উৎসাহিত করে তিনি বলেন, বিভিন্ন গবেষণামূলক কাজ আরও বেশি করে করতে হবে।

ত্রিপুরা বায়োটেকনোলজি কাউন্সিল রাজ্যের স্কুলগুলিতে ব্যবহারিক বিজ্ঞান ও জৈব প্রযুক্তি বিষয়ক পরীক্ষা নীরিক্ষা করার জন্য ডিএনএ ক্লাব প্রকল্পের মাধ্যমে আর্থিক অনুদান ও কারিগরি সহায়তা দেয়। এক্ষেত্রে স্কুলগুলিতে ৪ বছরে ৮টি ব্যবহারিক বিজ্ঞানভিত্তিক পরীক্ষা করতে হয়। প্রতিটি নির্বাচিত স্কুলে ডিএনএ ক্লাবের জন্য একজন শিক্ষক কো-অর্ডিনটর হিসেবে থাকেন। চলতি অর্থবছরে আগামী ৪ বছরের জন্য ৫০টি স্কুলে ডিএনএ ক্লাব গঠন করা হয়েছে। আজ এই অনুষ্ঠানের মাধ্যমে এই ক্লাবগুলি চালু হয়েছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজ্ঞান প্রযুক্তি ও পরিবেশ দপ্তরের প্রধান সচিব চৈতন্য মূর্তি, জৈব প্রযুক্তি দপ্তরের অধিকর্তা মহেন্দ্র সিং এবং যুগ্ম অধিকর্তা অঞ্জন সেনগুপ্ত। অনুষ্ঠানে অতিথিগণ ডিএনএ ক্লাব ট্রেনিং ম্যনুয়াল ২০২৫-২৬ এবং ককবরক বায়োটেক নিউজ’র আনুষ্ঠানিক উদ্বোধন করেন। শিক্ষক কো-অর্ডিনেটরগণ আলোচনায় তাদের অভিজ্ঞতার কথা তুলে ধরেন।

Share post:

Subscribe

AD

Popular

More like this
Related

দিল্লি হাইকোর্টে মদ নীতি মামলা: ৪ মে শুনানি, কেজরিওয়াল-সিসোদিয়ার অনুপস্থিতি

জনতার কলম ওয়েবডেস্ক :- দিল্লির বহুল আলোচিত আবগারি (মদ)...

পাকিস্তানের ফতেহ-২ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা, প্রতিরক্ষা সক্ষমতা জোরদারের দাবি

জনতার কলম ওয়েবডেস্ক :- পাকিস্তান নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘ফতেহ-২’...

ইসরায়েলের বিরুদ্ধে কড়া অবস্থান প্রেসিডেন্ট আউনের, হামলার নিন্দা

জনতার কলম ওয়েবডেস্ক :- আমেরিকা ও ইরানের মধ্যে দুই...

ঝড়-বৃষ্টির প্রভাব মোকাবিলায় তৎপর প্রশাসন, উচ্চপর্যায়ের বৈঠকে মুখ্যমন্ত্রী মানিক সাহার কড়া বার্তা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাম্প্রতিক ভারী বৃষ্টিপাত...