মীনা বেগম নামে আটক এক মহিলা ড্রাগসকারবারি

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- মহিলারাও এখন সমান ভাবে পুরুষদের সঙ্গে ড্রাগসের নেশার কারবারে জড়িয়ে পড়েছে। গোপন সূত্রে খবরের ভিত্তিতে মতিনগর এলাকা থেকে মীনা বেগম নামে এক মহিলার বাড়ি থেকে ২১ গ্রাম ব্রাউন সুগার বাজেয়াপ্ত করে আমতলী থানার পুলিশ। একইসঙ্গে ওই মহিলাকেও আটক করা হয়। উদ্ধারকৃত ব্রাউন সুগার এর কালো বাজারে মূল্য লক্ষাধিক টাকা বলে ওসি জানিয়েছেন।

মীনা বেগমকে জিজ্ঞাসাবাদ চালিয়ে এই কাজের সঙ্গে যুক্ত আরো এক কারবারি সোহাগ মিয়ার নাম পায়। তার বাড়ি গাবর্দী এলাকায়। বুধবার পুলিশ রিমান্ড চেয়ে মীনা বেগমকে আদালতে তোলা হয়। এমনটাই জানান আমতলী থানার ওসি পরিতোষ দাস। পুলিশ সোহাগ মিয়াকে গ্রেপ্তার করতে তৎপরতা চালিয়েছে। উল্লেখ্য নেশা কারবারিদের যেমন রমরমা চলছে তেমনি বসে নেই পুলিশও।

Share post:

Subscribe

Popular

More like this
Related

দিল্লি হাইকোর্টে মদ নীতি মামলা: ৪ মে শুনানি, কেজরিওয়াল-সিসোদিয়ার অনুপস্থিতি

জনতার কলম ওয়েবডেস্ক :- দিল্লির বহুল আলোচিত আবগারি (মদ)...

পাকিস্তানের ফতেহ-২ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা, প্রতিরক্ষা সক্ষমতা জোরদারের দাবি

জনতার কলম ওয়েবডেস্ক :- পাকিস্তান নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘ফতেহ-২’...

ইসরায়েলের বিরুদ্ধে কড়া অবস্থান প্রেসিডেন্ট আউনের, হামলার নিন্দা

জনতার কলম ওয়েবডেস্ক :- আমেরিকা ও ইরানের মধ্যে দুই...

ঝড়-বৃষ্টির প্রভাব মোকাবিলায় তৎপর প্রশাসন, উচ্চপর্যায়ের বৈঠকে মুখ্যমন্ত্রী মানিক সাহার কড়া বার্তা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাম্প্রতিক ভারী বৃষ্টিপাত...