বিভিন্ন দাবিতে গণঅবস্থান ব্যাঙ্কের অবসরপ্রাপ্ত কর্মীদের

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- দাবি আদায়ে আওয়াজ তুললেন ব্যাংকার পেনশনাররা। কোঅরডিনেসন অফ ব্যাংক পেনশনার্স এন্ড রিটায়ার্ড অর্গানাইজেশন বৃহস্পতিবার আগরতলার গ্যারাডাইস চৌমুহনীতে ব্যাংক পেনশন ও ফ্যামিলি পেনশনভোগীদের পেনশন পূর্নমূল্যায়ন সহ বিভিন্ন দাবীতে গণঅবস্থান পালন করে। বৃহস্পতিবার সকাল ৯ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত ৫ ঘন্টা গণঅবস্থান চলে। তাদের মূল দাবি পেনশন পূর্নমূল্যায়ন করতে হবে।

তাছাড়া অন্যান্য দাবিগুলির মধ্যে রয়েছে আই বি এ গ্রুপ মেডিক্যাল ইন্সুরেন্স প্রিমিয়াম পেনশনভোগীদের জন্য নিজ নিজ ব্যাংকগুলোকে বহন করতেহবে। এপেক্স লেভেল পেনশনভোগী সংগঠনকে পরামর্শদায়ক অধিকার দিতে হবে। দশ বছর পরেই কম্যুটেশন রেস্টোর করতে হবে। স্পেশাল এলাউন্সকে পেনশন ও গ্রেচুইটির সাথে যুক্ত করতে হবে।ব্যাঙ্ক বেসরকারিকরণ বন্ধ করা সহ আরো কিছু দাবি তোলা হয়। এই কর্মসূচিতে অবসরপ্রাপ্ত ব্যাঙ্ক কর্মীদের ভালোই উপস্থিতি লক্ষ করা গিয়েছে।

Share post:

Subscribe

Popular

More like this
Related

দিল্লি হাইকোর্টে মদ নীতি মামলা: ৪ মে শুনানি, কেজরিওয়াল-সিসোদিয়ার অনুপস্থিতি

জনতার কলম ওয়েবডেস্ক :- দিল্লির বহুল আলোচিত আবগারি (মদ)...

পাকিস্তানের ফতেহ-২ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা, প্রতিরক্ষা সক্ষমতা জোরদারের দাবি

জনতার কলম ওয়েবডেস্ক :- পাকিস্তান নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘ফতেহ-২’...

ইসরায়েলের বিরুদ্ধে কড়া অবস্থান প্রেসিডেন্ট আউনের, হামলার নিন্দা

জনতার কলম ওয়েবডেস্ক :- আমেরিকা ও ইরানের মধ্যে দুই...

ঝড়-বৃষ্টির প্রভাব মোকাবিলায় তৎপর প্রশাসন, উচ্চপর্যায়ের বৈঠকে মুখ্যমন্ত্রী মানিক সাহার কড়া বার্তা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাম্প্রতিক ভারী বৃষ্টিপাত...