আগুন নিয়ে খেলবেন না, প্রতিরোধ হবে এসআইআর নিয়ে হুঁশিয়ারি স্ট্যালিনের

Date:

জনতার কলম ওয়েবডেস্ক :-আগুন নিয়ে খেলবেন না। আমাদের গণতন্ত্রকে বিপন্ন করার কোনওরকম অপচেষ্টা হলে সাহসিকতা এবং সর্বশক্তি দিয়ে তা প্রতিরোধ করা হবে। মোদি এবং তাঁর দল বিজেপিকে রীতিমতো কড়া ভাষায় একথা বুঝিয়ে দিলেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন। তাঁর সাফ কথা, ভোটার তালিকার নিবিড় সংশোধনের অপব্যবহার করা হচ্ছে।

পিছিয়ে পড়া সমাজের মানুষজনের নাম ভোটার তালিকা থেকে চিরতরে মুছে দেওয়া হচ্ছে সুপরিকল্পিতভাবে। এসবই করা হচ্ছে বিজেপির রাজনৈতিক স্বার্থে। এক্স হ্যান্ডেলে এদিন বিজেপিকে তীব্র ভাষায় আক্রমণ করেন তামিলনাড়ুর ডিএমকে সুপ্রিমো মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন।

বিহারের উদাহরণ তুলে ধরে তাঁর মন্তব্য, দিল্লির শাসকরা খুব ভালভাবেই বুঝে গিয়েছেন, একদিন যাঁরা তাঁদের ভোট দিয়েছিলেন, এবারে তাঁরাই ছুঁড়ে ফেলে দেবে শাসনক্ষমতা থেকে। সেই ভয়েই মানুষের ভোটাধিকার কেড়ে নিতে চাইছেন তাঁরা। কিন্তু তামিলনাড়ু এর বিরুদ্ধে অবশ্যই সোচ্চার থাকবে। লড়াই করবে অবিচারের বিরুদ্ধে। গণতন্ত্রকে হাতিয়ার করে। স্টালিন মনে করিয়ে দিয়েছেন, গণতন্ত্র আসলে জনগণের, তাকে চুরি করা যায় না।

Share post:

Subscribe

Popular

More like this
Related

দিল্লি হাইকোর্টে মদ নীতি মামলা: ৪ মে শুনানি, কেজরিওয়াল-সিসোদিয়ার অনুপস্থিতি

জনতার কলম ওয়েবডেস্ক :- দিল্লির বহুল আলোচিত আবগারি (মদ)...

পাকিস্তানের ফতেহ-২ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা, প্রতিরক্ষা সক্ষমতা জোরদারের দাবি

জনতার কলম ওয়েবডেস্ক :- পাকিস্তান নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘ফতেহ-২’...

ইসরায়েলের বিরুদ্ধে কড়া অবস্থান প্রেসিডেন্ট আউনের, হামলার নিন্দা

জনতার কলম ওয়েবডেস্ক :- আমেরিকা ও ইরানের মধ্যে দুই...

ঝড়-বৃষ্টির প্রভাব মোকাবিলায় তৎপর প্রশাসন, উচ্চপর্যায়ের বৈঠকে মুখ্যমন্ত্রী মানিক সাহার কড়া বার্তা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাম্প্রতিক ভারী বৃষ্টিপাত...