ক্ষুদিরাম বসু স্কুলে বনমহোৎসব

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- পরিবেশ সংরক্ষণ ও বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরে রাজধানীর ক্ষুদিরাম বসু ইংলিশ মিডিয়াম স্কুলে উদযাপিত হলো বনমহোৎসব। শুক্রবার স্কুল প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্য এস সি ইআর টি এর অধিকর্তা এল, ডারলং। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিম ত্রিপুরা জেলা শিক্ষা আধিকারিক পল্লব কান্তি সাহা সহ স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীরা।

বিদ্যালয় চত্বরে বৃক্ষরোপণ কর্মসূচির মধ্য দিয়ে এই বনমহোৎসব উদযাপন করা হয়। শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা গড়ে তোলার লক্ষ্যে বক্তব্য রাখেন অতিথিরা। তারা বলেন, ভবিষ্যৎ প্রজন্মকে প্রকৃতিপ্রেমী করে গড়ে তুলতে হলে এমন উদ্যোগ আরও বেশি করে নেওয়া প্রয়োজন।

বেশি করে বনমহোৎসব অনুষ্ঠানে অংশগ্রহণ করতে হবে। প্রতিবছরই ক্ষুদিরাম বসু ইংলিশ মিডিয়াম স্কুল পরিবেশ দিবস বা বনমহোৎসব উপলক্ষে বিভিন্ন সচেতনতামূলক কর্মসূচি আয়োজন করে থাকে। এদিনও তার ব্যতিক্রম হয়নি। পুরো অনুষ্ঠানজুড়ে ছাত্রছাত্রীদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো।

Share post:

Subscribe

Popular

More like this
Related

দিল্লি হাইকোর্টে মদ নীতি মামলা: ৪ মে শুনানি, কেজরিওয়াল-সিসোদিয়ার অনুপস্থিতি

জনতার কলম ওয়েবডেস্ক :- দিল্লির বহুল আলোচিত আবগারি (মদ)...

পাকিস্তানের ফতেহ-২ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা, প্রতিরক্ষা সক্ষমতা জোরদারের দাবি

জনতার কলম ওয়েবডেস্ক :- পাকিস্তান নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘ফতেহ-২’...

ইসরায়েলের বিরুদ্ধে কড়া অবস্থান প্রেসিডেন্ট আউনের, হামলার নিন্দা

জনতার কলম ওয়েবডেস্ক :- আমেরিকা ও ইরানের মধ্যে দুই...

ঝড়-বৃষ্টির প্রভাব মোকাবিলায় তৎপর প্রশাসন, উচ্চপর্যায়ের বৈঠকে মুখ্যমন্ত্রী মানিক সাহার কড়া বার্তা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাম্প্রতিক ভারী বৃষ্টিপাত...