ইন্ডিগোর বিমানের ইঞ্জিনে আগুন

Date:

জনতার কলম ওয়েবডেস্ক :- আবার বিমান ওড়ার কয়েক সেকেন্ডের মধ্যে বিপদবার্তা (মে ডে কল) পাঠাতে হল পাইলটকে। আগুন ধরে গেল বিমানের ইঞ্জিনে। অহমদাবাদ থেকে দিউ যাওয়ার পথে আবার বিমান বিপত্তি। আবার বিমান ওড়ার কয়েক সেকেন্ডের মধ্যে বিপদবার্তা (মে ডে কল) পাঠাতে হল গাইলটকে। ইন্ডিগোর ওই বিমানের ইঞ্জিনে আগুন ধরে গিয়েছিল। রানওয়ে ছাড়ার পরমুহূর্তেই তা পাইলট টের গান। ‘মে ডে কল’ পাঠান।

অল্পের জন্য দুর্ঘটনা এড়ানো গিয়েছে। ইঞ্জিনে আগুন নিয়েই বিমানটিকে নিরাপদে রানওয়েতে ফেরাতে পেরেছেন পাইলট। যাত্রীরা সকলে সুরক্ষিত। ইন্ডিগোর ৬ই ৭৯৬৬ বিমানটিতে ৬০ জন যাত্রী ছিলেন।

বিমান সংস্থার তরফে মুখপাত্র একটি বিবৃতিতে বলেছেন, “অহমদাবাদ থেকে দিউ যাওয়ার পথে ইন্ডিগোর বিমানে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে। নিয়ম মেনে পাইলট কর্তৃপক্ষকে তা জানান এবং বিমানটিকে আবার রানওয়েতে ফিরিয়ে আনেন। ওই বিমানের প্রয়োজনীয় পরীক্ষানিরীক্ষা করা হবে। তার পর আবার তা ব্যবহার করা হবে।”

Share post:

Subscribe

Popular

More like this
Related

দিল্লি হাইকোর্টে মদ নীতি মামলা: ৪ মে শুনানি, কেজরিওয়াল-সিসোদিয়ার অনুপস্থিতি

জনতার কলম ওয়েবডেস্ক :- দিল্লির বহুল আলোচিত আবগারি (মদ)...

পাকিস্তানের ফতেহ-২ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা, প্রতিরক্ষা সক্ষমতা জোরদারের দাবি

জনতার কলম ওয়েবডেস্ক :- পাকিস্তান নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘ফতেহ-২’...

ইসরায়েলের বিরুদ্ধে কড়া অবস্থান প্রেসিডেন্ট আউনের, হামলার নিন্দা

জনতার কলম ওয়েবডেস্ক :- আমেরিকা ও ইরানের মধ্যে দুই...

ঝড়-বৃষ্টির প্রভাব মোকাবিলায় তৎপর প্রশাসন, উচ্চপর্যায়ের বৈঠকে মুখ্যমন্ত্রী মানিক সাহার কড়া বার্তা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাম্প্রতিক ভারী বৃষ্টিপাত...