লক্ষী সায়গল এর ১৪ তম প্রয়াণ দিবস উদযাপন

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির রাজ্য কমিটির উদ্যোগে লক্ষী সায়গল এর ১৪ তম প্রয়াণ দিবস উদযাপন করা হয়েছে। বুধবার সংগঠনের রাজ্য কমিটির কার‍্যালয়ে এই উপলক্ষে এক অনুষ্ঠান হয়। সাম্রাজ্যবাদের বিরুদ্ধে মতাদর্শগত লড়াই তীব্র করুন, এই বার্তাকে সামনে রেখে শপথ গ্রহণ করেন উপস্থিত নারী সমিতির সদস্যারা। উপস্থিত ছিলেন নারী সমিতির রাজ্য সম্পাদিকা রমা দাস সহ অন্যান্ন নেত্রীরা।

অনুষ্ঠান শুরুর আগে উপস্থিত সবাই প্রয়াতা নেত্রীর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করে শ্রদ্ধা জানান। রমা দাস তার বক্তব্যে রাজ্যের আইন শৃঙ্খলা, দ্রব্য মূল্য বৃদ্ধি, জল বিদ্যুৎ, শিক্ষা, স্বাস্থ্য, রাস্তাঘাট এই সমস্ত বিভিন্ন সমস্যা নিয়ে রাজ্য সরকারের তীর সমালোচনা করেন। সমস্ত অংশের মহিলাদের প্রতিবাদে এগিয়ে আসার আহ্বান জানান।

Share post:

Subscribe

Popular

More like this
Related

দিল্লি হাইকোর্টে মদ নীতি মামলা: ৪ মে শুনানি, কেজরিওয়াল-সিসোদিয়ার অনুপস্থিতি

জনতার কলম ওয়েবডেস্ক :- দিল্লির বহুল আলোচিত আবগারি (মদ)...

পাকিস্তানের ফতেহ-২ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা, প্রতিরক্ষা সক্ষমতা জোরদারের দাবি

জনতার কলম ওয়েবডেস্ক :- পাকিস্তান নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘ফতেহ-২’...

ইসরায়েলের বিরুদ্ধে কড়া অবস্থান প্রেসিডেন্ট আউনের, হামলার নিন্দা

জনতার কলম ওয়েবডেস্ক :- আমেরিকা ও ইরানের মধ্যে দুই...

ঝড়-বৃষ্টির প্রভাব মোকাবিলায় তৎপর প্রশাসন, উচ্চপর্যায়ের বৈঠকে মুখ্যমন্ত্রী মানিক সাহার কড়া বার্তা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাম্প্রতিক ভারী বৃষ্টিপাত...