ওএনজিসি এমপ্লয়িস ইউনিয়ন এবং ত্রিপুরা মজদুর সংঘের উদ্যোগে রক্তদান

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রক্তের কোন বিকল্প নেই। বিজ্ঞান এখনো রক্ত উৎপাদন করতে পারেনি। মানুষের দেন রক্তই রাজ্যে রক্তের চাহিদা পূরণ করছে। তাই রক্তের চাহিদা ও জোগানের মধ্যে ভারসাম্য রক্ষার্থে জনগনকে রক্তদানে এগিয়ে আসতে হবে। বুধবার ওএনজিসি এমপ্লয়িস ইউনিয়ন এবং ত্রিপুরা মজদুর সংঘের উদ্যোগে আয়োজিত রক্তদান শিবিরের সূচনা করে এমনটাই বললেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার।

এদিনের রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন বিধায়িকা মিনারানী সরকারসহ আরো অন্যান্যরা। ওএনজিস্টির ক্যাম্পাস হলে হয় রক্তদান শিবিরটি। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে মেয়র বলেন, রাজ্যের হাসপাতালগুলির ব্লাড ব্যাঙ্কে যেন কোন প্রকার রক্তের ঘাটতি না দেখা দেয় সেই লক্ষ্যে রক্তদান শিবিরের আয়োজন করা হয়ে থাকে। তাঁর কথায়, মুখ্যমন্ত্রী ডাকে সাড়া দিয়ে আপামর জনগণ রক্তদানে এগিয়ে এসেছে। এই ধরণের রক্তদান শিবিরের জন্য সরকারি ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের স্বল্পতা দূরীকরণে অনেকটাই সাহায্য হয়েছে।

Share post:

Subscribe

Popular

More like this
Related

দিল্লি হাইকোর্টে মদ নীতি মামলা: ৪ মে শুনানি, কেজরিওয়াল-সিসোদিয়ার অনুপস্থিতি

জনতার কলম ওয়েবডেস্ক :- দিল্লির বহুল আলোচিত আবগারি (মদ)...

পাকিস্তানের ফতেহ-২ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা, প্রতিরক্ষা সক্ষমতা জোরদারের দাবি

জনতার কলম ওয়েবডেস্ক :- পাকিস্তান নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘ফতেহ-২’...

ইসরায়েলের বিরুদ্ধে কড়া অবস্থান প্রেসিডেন্ট আউনের, হামলার নিন্দা

জনতার কলম ওয়েবডেস্ক :- আমেরিকা ও ইরানের মধ্যে দুই...

ঝড়-বৃষ্টির প্রভাব মোকাবিলায় তৎপর প্রশাসন, উচ্চপর্যায়ের বৈঠকে মুখ্যমন্ত্রী মানিক সাহার কড়া বার্তা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাম্প্রতিক ভারী বৃষ্টিপাত...