ভোটার তালিকা নিয়ে বিহারে বিজেপি যে রাজনীতি করেছে, বাংলায় কিছুতে হতে দেবেন না: মমতা

Date:

জনতার কলম ওয়েবডেস্ক :- ২১ জুলাইয়ের মঞ্চে মমতার মুখে “রাম-বাম-শ্যাম”। “রাম-বাম-শ্যাম সবাই একজোট হয়েছে কোন কাজ হবে না, তৃণমূলে দর্শন, বাম-বিজেপির বিসর্জন। জুলাই ২১শের মঞ্চে দাঁড়িয়ে এমনই হুঙ্কার দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জি। এদিন কার্যত তিনি ২০২৬ এর বিধানসভা নির্বাচনে ঢাকে কাঠি দিয়েছেন। বিভিন্ন ইস্যুতে বিজেপিকে এদিন তীর্যক আক্রমণ শনালেন বাংলার বাঘিনী। বিজেপির নীতি আর্দশ নিয়েও প্রশ্ন তুলেন তিনি। মমতা ব্যানার্জির অভিযোগ নির্বাচন কমিশনকে ব্যবহার করতে চাইছে বিজেপি।

এক ধাপ এগিয়ে তিনি বলেন,ভোটার তালিকা নিয়ে বিহারে বিজেপি যে রাজনীতি করেছে, বাংলায় কিছুতে হতে দেবেন না। সেখানে ৪১ লক্ষ ভোটারকে তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। এখন বাংলা ভাষা নিয়ে রাজনীতি শুরু হয়েছে। যারা বাংলায় কথা বলছে তাদেরকে বাংলাদেশী বলে আখ্যায়িত করা হচ্ছে। ভাষার উপর এই ধরনের আক্রমণ বরদাস্ত করা হবে না বলে হুঁক্কার দেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী।

সেই সঙ্গে দিল্লির বিজেপি সরকারকে নরকঙ্কালের সরকার বলেও আখ্যায়িত করেন। তিনি বলেন, মিডিয়াকে টাকা দিয়ে হাত করে নিয়েছে বিজেপি। যা ইচ্ছে তাই প্রচার করা হচ্ছে। সাংবাদিকদের কোন দোষ নেই। মালিকদের ইডি, সিবিআই’র ভয় দেখানো হচ্ছে।

Share post:

Subscribe

Popular

More like this
Related

দিল্লি হাইকোর্টে মদ নীতি মামলা: ৪ মে শুনানি, কেজরিওয়াল-সিসোদিয়ার অনুপস্থিতি

জনতার কলম ওয়েবডেস্ক :- দিল্লির বহুল আলোচিত আবগারি (মদ)...

পাকিস্তানের ফতেহ-২ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা, প্রতিরক্ষা সক্ষমতা জোরদারের দাবি

জনতার কলম ওয়েবডেস্ক :- পাকিস্তান নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘ফতেহ-২’...

ইসরায়েলের বিরুদ্ধে কড়া অবস্থান প্রেসিডেন্ট আউনের, হামলার নিন্দা

জনতার কলম ওয়েবডেস্ক :- আমেরিকা ও ইরানের মধ্যে দুই...

ঝড়-বৃষ্টির প্রভাব মোকাবিলায় তৎপর প্রশাসন, উচ্চপর্যায়ের বৈঠকে মুখ্যমন্ত্রী মানিক সাহার কড়া বার্তা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাম্প্রতিক ভারী বৃষ্টিপাত...