অসমের ডিব্রুগড় জেলায় সন্ধান পাওয়া গেলো হাইড্রোকার্বন জানালেন হিমন্ত

Date:

জনতার কলম ওয়েবডেস্ক :- অসমের ডিব্রুগড় জেলায় হাইড্রোকার্বনের সন্ধান পাওয়া গিয়েছে, জানালেন খোদ মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা। আজ এক্স-এ তিনি লেখেন, ‘অয়েল ইন্ডিয়া নামরূপ বোরহাট-১ কূপে হাইড্রোকার্বনের খোঁজ পেয়েছে। এই কূপে অসম সরকারেরও অংশীদারি আছে। এটি শক্তি, নিরাপত্তা এবং আর্থিক স্থিতিশীলতার নিরিখে বড় অগ্রগতি’।

হিমন্তের দাবি, এই প্রথম কোনও রাজ্যের সরকার সরাসরি খনিজ তেল উৎপাদনের সঙ্গে যুক্ত দেশে হল। এতে রাজ্যের রাজস্ব বাড়বে। হাইড্রোকার্বন বিক্রি থেকে রাজ্যের প্রাপ্য অর্থও (রয়‍্যালটি) আয় বাড়াবে। আত্মনির্ভর হবে অসম। জ্বালানির সরবরাহ সুনিশ্চিত হবে।

উৎপাদন হাইড্রোকার্বনের অসমের অর্থনীতিতে নতুন গতি আনবে বলে আশা বিশেষজ্ঞদেরও। তাঁদের মতে, এই আবিষ্কার উত্তর-পূর্ব ভারতের জ্বালানি ক্ষেত্রেও বড় পরিবর্তন আনতে পারে। অয়েল ইন্ডিয়া সূত্রের খবর, খনন ও মূল্যায়নের কাজ চলছে। দ্রুত এই কূপ থেকে উৎপাদন শুরু হবে।

Share post:

Subscribe

Popular

More like this
Related

দিল্লি হাইকোর্টে মদ নীতি মামলা: ৪ মে শুনানি, কেজরিওয়াল-সিসোদিয়ার অনুপস্থিতি

জনতার কলম ওয়েবডেস্ক :- দিল্লির বহুল আলোচিত আবগারি (মদ)...

পাকিস্তানের ফতেহ-২ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা, প্রতিরক্ষা সক্ষমতা জোরদারের দাবি

জনতার কলম ওয়েবডেস্ক :- পাকিস্তান নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘ফতেহ-২’...

ইসরায়েলের বিরুদ্ধে কড়া অবস্থান প্রেসিডেন্ট আউনের, হামলার নিন্দা

জনতার কলম ওয়েবডেস্ক :- আমেরিকা ও ইরানের মধ্যে দুই...

ঝড়-বৃষ্টির প্রভাব মোকাবিলায় তৎপর প্রশাসন, উচ্চপর্যায়ের বৈঠকে মুখ্যমন্ত্রী মানিক সাহার কড়া বার্তা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাম্প্রতিক ভারী বৃষ্টিপাত...