জন কি বাত কর্মসূচি তে বাড়ি বাড়ি প্রচারে গিয়ে সাংসদ রাজীব ভট্টাচাৰ্য কে তুলোধুনো করলেন গোপাল রায়

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- জন কি বাত কর্মসূচি তে বাড়ি বাড়ি প্রচারে যাচ্ছেন প্রবীণ বিধায়ক গোপাল চন্দ্র রায়। শনিবার প্রচারে বের হয়ে তিনি নাম না করে সাংসদ রাজীব ভট্টাচার্যের রান্নাঘরে মাফিয়া থাকে বলে অভিযোগ করেন। পুলিশ প্রাশাসনে দাবি জানানো সত্ত্বেও প্রচারে নিরাপত্তা কর্মী না দেওয়ায় সরকারের সমালোচনা করেন তিনি। সেইসঙ্গে বিদ্যুৎ ও গ্যাসের মূল্য বৃদ্ধি ও ‘স্মার্ট মিটার ইস্যুতেও সরব হন।

নরেন্দ্র মোদির মন কি বাত এর পরিবর্তে জনগণের জন কি বাত প্রচারপত্র নিয়ে বাড়ি বাড়ি প্রচারে বের হয়েছেন বনমালিপুর কেন্দ্রের বিধায়ক গোপালচন্দ্র রায়। শনিবার তিনি কতিপয় কর্মী সমর্থক নিয়ে লাল বাহাদুর এলাকায় প্রচারে বের হন। বিধায়ক গোপালচন্দ্র রায় গ্যাস ও বিদ্যুতের মূল্য বৃদ্ধি এবং স্মার্ট মিটার ইস্যুতে রাজ্য সরকারের তীর সমালোচনা করেন। সেইসঙ্গে বলেন। সম্প্রতি উনার উপর হামলা হয়েছে। তাই এখানপ্রচারে বের হওয়ার আগে পুলিশ প্রশাসনে চিঠি লিখে তিনি নিরাপত্তার দাবি জানিয়েছিলেন।

কিন্তু নিরাপত্তা দেওয়া হয়নি। এর জন্যেও তিনি ক্ষোভও উত্থা ব্যক্ত করেন। সেখানে তিনি নাম না করে সাংসদ রাজীব ভট্টাচার্য এর তীব্র নিন্দা করেন। তিনি উনার উপর হামলার পর রাজিব ভট্টাচার‍্য বলেছিলেন মাফিয়া নিয়ে প্রচারে গিয়েছিলেন। তার জবাব দিতে গিয়ে বলেন মাফিয়া বেষ্টিত হয়ে থাকেন উনি। ওনার রান্নাঘরে মাফিয়া রাজত্ব করে বলে উল্লেখ করেন। গোপাল বাবু এদিন আইন-শৃঙ্খলা নিয়ে কটাক্ষ করেন মুখ্যমন্ত্রীকে।

বলেন, আইনের শাসন প্রতিষ্ঠা করতে মুখ্যমন্ত্রী যেন উদ্যোগী হন। সবশেষে গোপাল বাবু বলেন, কংগ্রেসের আন্দোলন চলবে। কংগ্রেস ছিল আছে থাকবে। উল্লেখ্য বেশ কিছু দিন ধরেই জন কি বাত কর্মসূচিতে বনমালিপুর কেন্দ্রের ভোটারদের বাড়ি বাড়ি যাচ্ছেন কংগ্রেসের এই প্রবীণ বিধায়ক।

Share post:

Subscribe

Popular

More like this
Related

ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের রেকর্ড সাফল্য, মুনাফা ও ব্যবসায় উল্লেখযোগ্য বৃদ্ধি

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরা গ্রামীণ ব্যাংক...

শাহনওয়াজ হুসেনের কড়া আক্রমণ, “ভোটে হেরে গিয়ে নাটক করছে তৃণমূল”

জনতার কলম ওয়েবডেস্ক :- পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের আবহেই পুনর্মতদান...

বর্ষার আগে বন্যা মোকাবিলায় ভারত-নেপাল বৈঠক, একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত

জনতার কলম ওয়েবডেস্ক :- বর্ষা মৌসুমের আগে বন্যা পূর্বাভাস...

দক্ষিণ ২৪ পরগনায় পুনর্নির্বাচনে দুপুর ১টা পর্যন্ত প্রায় ৫৬% ভোট

জনতার কলম ওয়েবডেস্ক :- পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনা জেলার...