বর্তমান সরকার রাজ্যের খেলাধুলার মান উন্নয়নে সঠিক পরিকাঠামো গড়ে তুলছে: মুখ্যমন্ত্রী

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :-খেলাধুলার মধ্য দিয়েই শারীরিক ও মানসিক সুস্থতা বজায় থাকে। খেলাধুলা মনের সঠিক বিকাশ ঘটায়। রাজ্যের ছেলে মেয়েদের সঠিক ভাবে প্রশিক্ষণের সুযোগ করে দিতে পারলে আন্তর্জাতিক স্তরে সুনাম কুড়িয়ে আনতে পারবে। রাজ্যে প্রতিভা থাকা সত্বেও ব্যাডমিন্টন সহ বিভিন্ন খেলাধুলার সঠিক পরিকাঠামো ছিল না। বর্তমান সরকার রাজ্যের খেলাধুলার মান উন্নয়নে সঠিক পরিকাঠামো গড়ে তুলছে।

আগামীদিনে রাজ্যে ব্যাডমিন্টন খেলার প্রসারে আরও ব্যাডমিন্টন কোর্ট তৈরি করা হবে। আজ এনএসআরসিসি’র ব্যাডমিন্টন হলে ত্রিপুরা ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত এমএল সাহা স্মৃতি রাজ্যভিত্তিক ব্যাডমিন্টন প্রতিযোগিতা-২০২৫ এর উদ্বোধন করে মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা) মানিক সাহা একথা বলেন। রাজ্যভিত্তিক এই ব্যাডমিন্টন প্রতিযোগিতায় রাজ্যের ৮টি জেলা থেকে ২৮৪ জন খেলোয়াড় অংশগ্রহণ করেছেন।

মুখ্যমন্ত্রী বক্তব্য রাখতে গিয়ে রাজ্যে ব্যাডমিন্টন খেলার স্মৃতিচারণ করেন। তিনি বলেন, খেলাধুলার মান উন্নয়নের মধ্য দিয়েই নেশামুক্ত ত্রিপুরা গড়ার পথকে প্রশস্থ করতে হবে। নেশামুক্ত ত্রিপুরা গড়ার লক্ষ্যে রাজ্যের নাগরিকদেরও সচেতন হয়ে এগিয়ে আসতে হবে। রাজ্যের জিমনাস্টিক ও ব্যাডমিন্টন খেলোয়াড়রা দেশ ও আন্তর্জাতিক স্তরে বিশেষ পরিচিতি পেয়েছে। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ত্রিপুরা স্পোর্টস কাউন্সিলের সচিব সুকান্ত ঘোষ, ক্রীড়া দপ্তরের অধিকর্তা এস বি নাথ। উপস্থিত ছিলেন ত্রিপুরা পুরনিগমের কর্পোরেটর রত্না দত্ত চৌধুরী। স্বাগত বক্তব্য রাখেন ত্রিপুরা ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশনের কার্যকরি সভাপতি রতন সাহা।

More like this
Related

মোহনপুরে চিন্ময়ী মূর্তি প্রতিষ্ঠা, মোহন ভাগবতের উপস্থিতিতে কুম্ভাভিষেক

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- মঙ্গলবার মোহনপুরে এক...

ঘর পুড়িয়ে লুট, পরিবারকে আশ্বাস মুখ্যমন্ত্রীর—নতুন বাড়ি দেবে সরকার

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- কচুবাড়িতে নির্বাচনের পর...

গড়িয়া পূজার উৎসবে মুখর ত্রিপুরা, নাজিরপুকুরে মেয়রের মঙ্গল কামনা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- মঙ্গলবার ত্রিপুরা জুড়ে...

সুখ-সমৃদ্ধির প্রার্থনায় গারিয়া পূজায় মেতেছে ত্রিপুরাবাসী

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরাজুড়ে আজ গারিয়া...