Connect with us

জুলাই থেকে ট্রেনের ভাড়া বাড়ানো হবে

Published

on

জনতার কলম ওয়েবডেস্ক :- জুলাই থেকে ট্রেনের ভাড়া বাড়ানো হবে ভারতীয় রেলওয়ে এই তথ্য প্রকাশ করেছে। ১ জুলাই, ২০২৫ থেকে নন-এসি কোচে প্রতি কিলোমিটারে ১ পয়সা এবং এসি কোচে প্রতি কিলোমিটারে ২ পয়সা করে ট্রেনের ভাড়া বাড়ানো হবে।

৫০০ কিলোমিটার পর্যন্ত দ্বিতীয় শ্রেণীর কোচের ভাড়া বাড়ানো হবে না, তবে এর বেশি হলে প্রতি কিলোমিটারে .৫০ পয়সা করে ভাড়া বাড়ানো হবে।

ভারতীয় রেলওয়ে সর্বশেষ ভাড়া বাড়িয়েছিল ২০০৯ সালে। সেই সময়ে, এসি কোচে প্রতি কিলোমিটারে ৪ পয়সা এবং নন-এসি কোচে প্রতি কিলোমিটারে ২ পয়সা করে ভাড়া বাড়ানো হয়েছিল।