Connect with us

মাধ্যমিক ও উচ্চ-মাধ্যমিক কৃতি ছাত্র ছাত্রীদের সম্বর্ধনা জানালেন সাংসদ বিপ্লব কুমার দেব

Published

on

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ভারতীয় জনতা যুব মোর্চা কমলাসাগর মন্ডল আয়োজিত ” নব স্বপ্নের উড়ান ” শীর্ষক মাধ্যমিক ও উচ্চ-মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণদের সম্বর্ধনা জ্ঞাপন অনুষ্ঠানে অংশগ্রহণ করেন সাংসদ বিপ্লব কুমার দেব। নিহাল চন্দ্র নগর আম্বেদকর আদৰ্শ উচ্চ বিদ্যালয়ে আয়োজিত এই অনুষ্ঠানে মন্ডল এলাকার অন্তর্গত মাধ্যমিক ও উচ্চ-মাধ্যমিক কৃতি ছাত্র ছাত্রীদের সম্বর্ধনা জানানো হয়।

এদিন বক্তব্য রাখতে গিয়ে বিপ্লব কুমার দেব ছাত্র ছাত্রীদের লক্ষ্যে অবিচল থেকে নির্ধারিত সাফল্য অর্জনের পথে উৎসাহিত করেন। এদিনের অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে অপস্থিত ছিলেন এলাকার বিধায়ক অন্তরা সরকার দেব, সিপাহীজলা জিলা পরিষদের সভাধিপতি সুপ্রিয়া দাস দত্ত, যুব মোর্চার রাজ্য সভাপতি তথা বিধায়ক সুশান্ত দেব প্রমুখ। এদিনের অনুষ্ঠানে কমলাসাগর মন্ডল এলাকার সমস্ত স্কুলের ছাত্র ছাত্রীরা বড়ো মাত্রায় উপস্থিত ছিলেন।