Connect with us

Uncategorized

পুত্রহারা মায়ের আর্তনাদ,’ মুখ্যমন্ত্রী থেকে প্রধানমন্ত্রীর উদ্যোশ্যে মায়ের প্রশ্ন?

Published

on

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :-‘মুখ্যমন্ত্রী, বাবা আমার সম্পত্তি নাও। আমার সন্তান ফিরিয়ে দাও”। পুত্রহারা মায়ের আর্তনাদ কমলপুর ছোট সুরমার বারোদ্রোণ এলাকায়।  

উল্লেখ্য, আরকেআই ইট ভাট্টায় গত ১৭ জুন খুন হওয়া আশিস দাসের মা আঙ্গুরি দাস আজ মুখ্যমন্ত্রী থেকে প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে বলেন তার ছেলে বিজেপি’র জন্য কাজ করার বিনিময়ে কি পেলেন ? কেন এলাকার বিধায়ক একবারের জন্য তাদের খোঁজ নেননি।

২ বছর আগে আশিস দাসের ছোট ভাই অসীমেরও রহস্যজনক মৃত্যু হয়েছিল। তরতাজা দুই ছেলেকে হারিয়ে তার বাবা শয্যাশায়ী। মা দিনরাত কেঁদে চলেছেন। ইট ভাট্টার জমি হাতানোর জন্য আশিসকে খুন করা হয়েছে বলে অভিযোগ।