মায়ের সাথে সন্তানের যেমন সম্পর্ক রয়েছে গাছও আমাদের সাথে সেভাবেই জুড়ে রয়েছে: মুখ্যমন্ত্রী

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:- বৃক্ষরোপণ কর্মসূচিকে জন আন্দোলনে পরিণত করার উদ্দেশ্যে গত ২০২৩ সাল থেকে শুরু করা হয় ‘এক পেড় মা কে নাম’ শীর্ষক কর্মসূচি। আজ মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা মহারাণী তুলসীবতি বালিকা বিদ্যালয়ে এই কর্মসূচির দ্বিতীয় পর্যায়ের উদ্বোধন করেন। বিদ্যালয় শিক্ষা দপ্তরের উদ্যোগে এই কর্মসূচি আয়োজন করা হয়।

অনুষ্ঠানে আলোচনা করতে গিয়ে মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা বলেন, পরিবার প্রতিপালনে মায়ের ভূমিকাকে স্মরণীয় করে রাখতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই কর্মসূচি রূপায়ণে মুখ্য ভূমিকা নিয়েছেন। পরিবেশ রক্ষায় গাছের অবদান অনস্বীকার্য। সভ্যতা গড়ে উঠার মূলে মানবসমাজ সর্বাপেক্ষা বনাঞ্চলের উপরই নির্ভর করেছিলো। মায়ের সাথে সন্তানের যেমন সম্পর্ক রয়েছে, গাছও আমাদের সাথে সেভাবেই জুড়ে রয়েছে।

মুখ্যমন্ত্রী বলেন, ২০২৩ সালে এই কর্মসূচিতে ২ লক্ষ ৭০ হাজার গাছ এবং ২০২৪ সালে ৫ লক্ষ গাছ রোপণ করা হয়েছে। তিনি বলেন, আজকের এই কর্মসূচিতে রাজ্যের ৮টি জেলায় একসাথে ৩ হাজার ৬০০টি বিদ্যালয়ে ২ লক্ষ ৪২ হাজার ছাত্রছাত্রী এবং ৯ হাজার মায়ের অংশগ্রহণে প্রায় ১ লক্ষ ৪২ হাজার গাছ রোপণ করা হবে। সারা মাসব্যাপী এই কর্মসূচি চলবে। মুখ্যমন্ত্রী বলেন, গাছ লাগানোর ক্ষেত্রে বিশেষ পরিকল্পনা করে গাছ লাগাতে হবে, যাতে আগামীদিনে যে কোনও প্রয়োজনে এই গাছ নষ্ট করতে না হয়। মুখ্যমন্ত্রী বলেন, রাজোর এক-তৃতীয়াংশ ভূমি বনাঞ্চলের আওতায়। বনভূমি মানুষের আর্থসামাজিক মান উন্নয়নে এক বিরাট ভূমিকা পালন করে।

তবুও এক শ্রেণির অসাধু ব্যবসায়ীর দরুন বনাঞ্চল ও পরিবেশ দূষিত হচ্ছে। রাজ্য সরকার এদের বিরুদ্ধে কঠোর মনোভাব নিয়ে কাজ করছে। আজকের এই কর্মসূচিতে মুখ্যমন্ত্রী আগর, চন্দন সহ বিদ্যালয় প্রাঙ্গণে ৭টি বিভিন্ন জাতের গাছ রোপণ করেন। তাছাড়া বিদ্যালয়ের ছাত্রীদের অভিভাবিকা সহ স্থানীয় ৭৫ জন মা আজ বৃক্ষরোপণ করেন। অনুষ্ঠানে তাছাড়াও বক্তব্য রাখেন বিদ্যালয় শিক্ষা দপ্তরের সচিব রাভেল হেমেন্দ্র কুমার, অধিকর্তা এন, সি. শর্মা। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন এস.সি.ই.আরটি-র অধিকর্তা এল ডার্লং।

Share post:

Subscribe

Popular

More like this
Related

দিল্লি হাইকোর্টে মদ নীতি মামলা: ৪ মে শুনানি, কেজরিওয়াল-সিসোদিয়ার অনুপস্থিতি

জনতার কলম ওয়েবডেস্ক :- দিল্লির বহুল আলোচিত আবগারি (মদ)...

পাকিস্তানের ফতেহ-২ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা, প্রতিরক্ষা সক্ষমতা জোরদারের দাবি

জনতার কলম ওয়েবডেস্ক :- পাকিস্তান নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘ফতেহ-২’...

ইসরায়েলের বিরুদ্ধে কড়া অবস্থান প্রেসিডেন্ট আউনের, হামলার নিন্দা

জনতার কলম ওয়েবডেস্ক :- আমেরিকা ও ইরানের মধ্যে দুই...

ঝড়-বৃষ্টির প্রভাব মোকাবিলায় তৎপর প্রশাসন, উচ্চপর্যায়ের বৈঠকে মুখ্যমন্ত্রী মানিক সাহার কড়া বার্তা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাম্প্রতিক ভারী বৃষ্টিপাত...