বিদ্যুৎ দপ্তরের আধিকারিকদের ধৈর্য সহকারে ভোক্তাদের অভাব অভিযোগ শুনতে হবে: বিদ্যুৎমন্ত্রী

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :-অমরপুরের থাকছড়া পঞ্চায়েতে আজ ১৩২ কেভি ক্ষমতাসম্পন্ন একটি আধুনিক বিদ্যুৎ সাবস্টেশনের উদ্বোধন করেন বিদ্যুৎমন্ত্রী রতনলাল নাথ। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিদ্যুৎমন্ত্রী বলেন, ভারত সরকার ও বিশ্বব্যাঙ্কের যৌথ সহযোগিতায় এই বিদ্যুৎ সাবস্টেশন নির্মাণের ফলে অমরপুর ডালাক, চেলাগাঙ, রাঙ্গামাটি, মালবাসা, থালছড়া, দেববতী, আনারাইবাড়ি, কাসকো, খামারিয়াবাড়ি সহ বিস্তীর্ণ এলাকার মানুষ উপকৃত হবেন।

তিনি আরও বলেন, বিদ্যুৎ দপ্তরের আধিকারিকদের সবসময় ধৈর্য সহকারে বিদ্যুৎ ভোক্তাদের অভাব অভিযোগ শুনে সময়মতো সমাধান করতে হবে। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিধায়ক রঞ্জিত দাস, অমরপুর নগর পঞ্চায়েতের চেয়ারপার্সন বিকাশ সাহা, অমরপুর বি.এ.সি.-র চেয়ারম্যান রবিত্র জমাতিয়া, পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান সুচিত্রা দাস, বিদ্যুৎ নিগমের জেনারেল ম্যানেজার রঞ্জন দেববর্মা প্রমুখ। উল্লেখ্য, এই সাবস্টেশনটি নির্মাণে ৫৯ কোটি ৩৩ লক্ষ টাকা ব্যয় হয়েছে।

Share post:

Subscribe

Popular

More like this
Related

দিল্লি হাইকোর্টে মদ নীতি মামলা: ৪ মে শুনানি, কেজরিওয়াল-সিসোদিয়ার অনুপস্থিতি

জনতার কলম ওয়েবডেস্ক :- দিল্লির বহুল আলোচিত আবগারি (মদ)...

পাকিস্তানের ফতেহ-২ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা, প্রতিরক্ষা সক্ষমতা জোরদারের দাবি

জনতার কলম ওয়েবডেস্ক :- পাকিস্তান নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘ফতেহ-২’...

ইসরায়েলের বিরুদ্ধে কড়া অবস্থান প্রেসিডেন্ট আউনের, হামলার নিন্দা

জনতার কলম ওয়েবডেস্ক :- আমেরিকা ও ইরানের মধ্যে দুই...

ঝড়-বৃষ্টির প্রভাব মোকাবিলায় তৎপর প্রশাসন, উচ্চপর্যায়ের বৈঠকে মুখ্যমন্ত্রী মানিক সাহার কড়া বার্তা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাম্প্রতিক ভারী বৃষ্টিপাত...