শাসক দলে ভাঙ্গন ধরালো ত্রিপুরা প্রদেশ তৃণমূল কংগ্রেস

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ফের শাসক দলে ভাঙ্গন। বুধবার ত্রিপুরা প্রদেশ তৃণমূল কংগ্রেস ভবনে ৫o জন তিপ্রা মথা এবং বিজেপি দল ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। তাদের দলে বরণ করে নেন প্রদেশ তৃণমূল কংগ্রেস সভাপতি শান্তুনু সাহা। একদিকে যখন রাজ্যে বিজেপি সরকারের প্রতি সাধারণ মানুষ আস্তা হারিয়ে বিভিন্ন দলে যোগদান দিচ্ছেন ঠিক তখন তৃণমূল কংগ্রেস প্রদেশ সভাপতি শান্তুনুর কাজের উপর ভরসা রেখেই দলে দলে যোগাদান দিচ্ছেন কর্মীরা।

উল্লেখ্য, বুধবার দলে আগত কর্মীরা সাংবাদিক দের মুখোমুখি হয়ে জানান, সিপিআইএম কংগ্রেস নয়, তৃণমূলই বিজেপির বিরুদ্ধে লড়তে সক্ষম। শাসক দলে থেকে সাধারণ মানুষের কাজ করা যায় না। লড়াই করার কোনও যোগ্যতা ও দক্ষতা নেই বর্তমান শাসক দলের।উন্নয়নে সামিল হতে তৃণমূলে যোগদান।’ পাশাপাশি এককর্মী জানান ত্রিপুরায় বিজেপিকে পরাস্ত করতেই দল বদলের সিদ্ধান্ত।

একদিকে যখন গত ২৫বছর ধরে রাজ্যে কংগ্রেস সিপিআইএম মিলে সাধারণ মানুষকে ঠকিয়েছে দলীয় কর্মীদের রাস্তায় রাস্তায় মিছিলে হাঁটিয়ে জীবন শেষ করেছে ঠিক তখন শাসক বিজেপি দল এসে আবারো মানুষকে ঠকিয়ে ২০১৮সালে সরকার পরিবর্তন করে একই পথে হাটছে তখন সাধারণ মানুষ আবারো বিভিন্ন দলে যোগদান দিচ্ছেন। এখন দেখার আগামীদিনে ত্রিপুরা প্রদেশ তৃণমূল কংগ্রেস সভাপতির নেতৃত্বে কত দূর পর্যন্ত শাসক দলের কর্মীদের নিজ দলে যোগাদান করিয়ে কতদূর এই লড়াই চালিয়ে যেতে সক্ষম হয়।

Share post:

Subscribe

AD

Popular

More like this
Related

দিল্লি হাইকোর্টে মদ নীতি মামলা: ৪ মে শুনানি, কেজরিওয়াল-সিসোদিয়ার অনুপস্থিতি

জনতার কলম ওয়েবডেস্ক :- দিল্লির বহুল আলোচিত আবগারি (মদ)...

পাকিস্তানের ফতেহ-২ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা, প্রতিরক্ষা সক্ষমতা জোরদারের দাবি

জনতার কলম ওয়েবডেস্ক :- পাকিস্তান নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘ফতেহ-২’...

ইসরায়েলের বিরুদ্ধে কড়া অবস্থান প্রেসিডেন্ট আউনের, হামলার নিন্দা

জনতার কলম ওয়েবডেস্ক :- আমেরিকা ও ইরানের মধ্যে দুই...

ঝড়-বৃষ্টির প্রভাব মোকাবিলায় তৎপর প্রশাসন, উচ্চপর্যায়ের বৈঠকে মুখ্যমন্ত্রী মানিক সাহার কড়া বার্তা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাম্প্রতিক ভারী বৃষ্টিপাত...