বেপরোয়া গাড়ি দুর্ঘটনাগ্রস্ত,  মৃত্যু গবাদি পশুর!

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:- দুটি গবাদি পশুর চুরি করে নিয়ে পালিয়ে যাওয়ার পথে মঙ্গলবার সকালে বিশ্রামগঞ্জ থানাধীন আমতলী এলাকায় দুর্ঘটনা কবলে পড়লো ম্যাক্স গাড়ি।দুর্ঘটনা বিকট শব্দ পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে স্থানীয়রা।পালিয়ে যায় গাড়ির চালক সহ সহ চালক। জানাযায় TR01D2010 নাম্বারে একটি ম্যাক্স গাড়ি করে দুটি গবাদি পশু চুরি করে নিয়ে দ্রুত গতিতে সোনামুড়া উদ্দেশ্যে যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা খেয়ে দুর্ঘটনার কবলে পড়ে ম্যাক্স গাড়ি।

ঘটনাস্থলে গাড়িতে মৃত্যু হয় একটি গবাদি পশুর। আহত অপর একটি গবাদি পশু। দুর্ঘটনাস্থলে ম্যাক্স গাড়ি থেকে ছিটকে ড্রেনে পড়ে যায় একটি গবাদি পশু। পরবর্তী সময়ে বিশ্রামগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে আসে। আহত গবাদি পশুটি ড্রজার দিয়ে উদ্ধার করে পশু হাসপাতালে নিয়ে যায়। মৃত গবাদি পশুটি বাজার মূল্য আনুমানিক দেড় লক্ষ টাকা হবে বলে জানান স্থানীয়রা। দুর্ঘটনা গ্রস্থ গাড়ি থেকে একটি লুঙ্গি এবং একটি প্যান্ট উদ্ধার হয়।

পালিয়ে যায় গাড়িতে থাকা চালক সহ চালাক। ঘটনায় এলাকায় গো পালকদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়েছে। বর্তমানে প্রতিনিয়ত বিশ্রামগঞ্জ থানাধীন বিভিন্ন এলাকায় চুরির ঘটনা সংঘটিত হচ্ছে। আতঙ্কে রয়েছেন এলাকাবাসী। জানাযায় কোথাও থেকে এই দুটি গবাদি পশুর চুরি করে নিয়ে চোরের দল বাংলাদেশের উদ্দেশ্যে প্রচার করার জন্য নিয়ে যাওয়ার পথে ঘটে এই দুর্ঘটনা।

Share post:

Subscribe

Popular

More like this
Related

দিল্লি হাইকোর্টে মদ নীতি মামলা: ৪ মে শুনানি, কেজরিওয়াল-সিসোদিয়ার অনুপস্থিতি

জনতার কলম ওয়েবডেস্ক :- দিল্লির বহুল আলোচিত আবগারি (মদ)...

পাকিস্তানের ফতেহ-২ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা, প্রতিরক্ষা সক্ষমতা জোরদারের দাবি

জনতার কলম ওয়েবডেস্ক :- পাকিস্তান নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘ফতেহ-২’...

ইসরায়েলের বিরুদ্ধে কড়া অবস্থান প্রেসিডেন্ট আউনের, হামলার নিন্দা

জনতার কলম ওয়েবডেস্ক :- আমেরিকা ও ইরানের মধ্যে দুই...

ঝড়-বৃষ্টির প্রভাব মোকাবিলায় তৎপর প্রশাসন, উচ্চপর্যায়ের বৈঠকে মুখ্যমন্ত্রী মানিক সাহার কড়া বার্তা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাম্প্রতিক ভারী বৃষ্টিপাত...