রাজ্যের আইন শৃঙ্খলার ব্যাপক অবনতি ঘটেছে, নেশায় ডুবছে যুব সমাজ: নবারুণ

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রাজ্যের বিভিন্ন জ্বলন্ত সমস্যাগুলি নিয়ে সোচ্চার হয়েছে বাম যুব সংগঠন ডি ওয়াই এফ আই। শুক্রবার সংগঠনের পক্ষ থেকে ৫ জনের প্রতিনিধি দল ডেপুটেশন দেয় রাজ্য পুলিশের মহানির্দেশকের কাছে। সেই সঙ্গে সমস্যা সমাধানের ব্যাপারে তারা কিছু প্রস্তাবও দেন। প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন সংগঠনের রাজ্য সম্পাদক নবারুণ দেব। তিনি বলেন, রাজ্যের আইন শৃঙ্খলার ব্যাপক অবনতি ঘটেছে। নেশায় ডুবছে যুব সমাজ। চুরি ছিনতাই এর ঘটনা দিন দিন বাড়ছে। মানুষ নিরাপত্তা হীনতায় ভুগছে।

নবারুণ আরো বলেন, রাজ্যের ট্রাফিক ব্যবস্থা ভেঙে পড়েছে। প্রতিদিন যান দুর্ঘটনায় মানুষের মৃত্যু হচ্ছে। তিনি অনুপ্রবেশ ও মানব পাচারের ঘটনা বাড়তে থাকায় গভীর উদ্বেগ প্রকাশ করেন। এর অভিযোগ করেন, রাজ্যের মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়া হচ্ছে। বিরোধীরা আক্রান্ত হচ্ছেন।

সরকারের বিরুদ্ধে সামাজিক মাধ্যমে কোনো কিছু পোস্ট করলে এরেস্ট করা হচ্ছে। তাই এই সমস্ত ঘটনার প্রতিবাদে এবং পুলিশকে সঠিক ভূমিকা পালনের দাবিতে তাদের এই ডেপুটেশন বলে জানান নবারুণ। দীর্ঘদিন ধরেই রাজ্যের এইসমস্ত সমস্যাগুলি নিয়ে সোচ্চার রয়েছে এই বামপন্থী যুব সংগঠনটি।

Share post:

Subscribe

Popular

More like this
Related

দিল্লি হাইকোর্টে মদ নীতি মামলা: ৪ মে শুনানি, কেজরিওয়াল-সিসোদিয়ার অনুপস্থিতি

জনতার কলম ওয়েবডেস্ক :- দিল্লির বহুল আলোচিত আবগারি (মদ)...

পাকিস্তানের ফতেহ-২ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা, প্রতিরক্ষা সক্ষমতা জোরদারের দাবি

জনতার কলম ওয়েবডেস্ক :- পাকিস্তান নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘ফতেহ-২’...

ইসরায়েলের বিরুদ্ধে কড়া অবস্থান প্রেসিডেন্ট আউনের, হামলার নিন্দা

জনতার কলম ওয়েবডেস্ক :- আমেরিকা ও ইরানের মধ্যে দুই...

ঝড়-বৃষ্টির প্রভাব মোকাবিলায় তৎপর প্রশাসন, উচ্চপর্যায়ের বৈঠকে মুখ্যমন্ত্রী মানিক সাহার কড়া বার্তা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাম্প্রতিক ভারী বৃষ্টিপাত...