জম্মু-কাশ্মীরের গুলির লড়াইয়ে দুই জইশ জঙ্গিকে মারলো ভারতীয় সেনা

Date:

জনতার কলম ওয়েবডেস্ক :- পহেলগাঁও সন্ত্রাসী হামলার প্রতিশোধ নিতে পাকিস্তানের বিরুদ্ধে ‘অপারেশন সিঁদুর’ অভিযান চালিয়েছে ভারত। যা কিনা একেবারে পাকিস্তানের কোমর ভেঙে দিয়েছে। এরপর পাকিস্তানও পাল্টা হামলা চালালে ভারতের সেনাবাহিনীর কাছে জব্দ হয়েছে। অবশেষে সংঘর্ষবিরতিতে রাজি হয়েছে দুই দেশ। পহেলগাঁও সন্ত্রাসী হামলায় ২৬ প্রাণ কেড়ে নেওয়ার বদলা নিতে পেরেছে ভারত। কিন্তু এখনও সেদিনের সেই ৪ জঙ্গিকে খুঁজে পাওয়া যায়নি। তাঁদের খোঁজে এখনও অভিযান চলছে। এ আবহে জম্মু-কাশ্মীরে জঙ্গিদের সঙ্গে ভারতীয় নিরাপত্তা বাহিনীর গুলির লড়াই নিয়মিত চলছে। পুলিশের তরফে জানানো হয়েছে যে, বৃহস্পতিবার (২২ মে) সকালে জম্মু ও কাশ্মীরের কিস্তওয়ার জেলার সিংপোরা এলাকায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে কমপক্ষে দুইজন সন্ত্রাসী খতম হয়েছে। তাঁরা দুজনেই ছিলেন পাক সন্ত্রাসী সংগঠন জইশ-ই-মোহাম্মদের সদস্য। যেটি ছিল ভারতের উপর ষড়যন্ত্রকারী পাকিস্তানের আরেক জঙ্গি সংগঠন।

খবর অনুসারে, ওই এলাকায় তিন-চার জঙ্গির একটি দল লুকিয়ে ছিল। গোপন সূত্রে খবর পেয়েই সেখানে হানা দেয় নিরাপত্তা বাহিনী। জানা যায়, সিংপোরা চাতরু গ্রামের শারি এবং মান্দ্রাল ধোক এলাকার মধ্যে ২ প্যারা এসএফ, সেনাবাহিনীর ১১আরআর, ৭ম আসাম রাইফেলস এবং এসওজি কিস্তওয়ারের সৈন্যরা তল্লাশি অভিযান শুরু করার পর সকাল ৬:৫০ নাগাদ সংঘর্ষ শুরু হয়। নিরাপত্তা বাহিনী সন্দেহভাজন স্থানের কাছে পৌঁছানোর সঙ্গে সঙ্গেই লুকিয়ে থাকা জঙ্গিরা গুলি চালায়, এরপরেই সংঘর্ষ শুরু হয়। গোটা এলাকা ঘিরে ফেলা হয়েছিল। জঙ্গিদের ছোড়া গুলি প্রতিহত করতে পাল্টা জবাব দেন নিরাপত্তা বাহিনী। একজন কর্মকর্তা জানিয়েছেন যে, আজকের বন্দুকযুদ্ধে এখনও পর্যন্ত দুই সন্ত্রাসী নিহত হয়েছেন।

গত সপ্তাহে, পুলওয়ামা জেলার শোপিয়ানের কেলার এলাকা এবং ত্রালের নাদার এলাকায় দুটি পৃথক সংঘর্ষে ছয় সন্ত্রাসী নিকেশ হয়েছে। এরপর গত ১৪ মে, শোপিয়ানে এক এনকাউন্টারে লস্কর-ই-তৈয়বার সঙ্গে যুক্ত তিন সন্ত্রাসী নিহত হয়েছেন। এই অভিযানের নাম ছিল ‘অপারেশন কিলার’। সূত্রমতে, নিহত সন্ত্রাসীদের মধ্যে একজনের নাম শহীদ কুটে, যিনি মোহাম্মদ ইউসুফ কুট্টের ছেলে এবং শোপিয়ানের ছোটিপোরা হীরপোরার বাসিন্দা। ১৫ মে ত্রালে জইশ-ই-মোহাম্মদ (জেইএম) সন্ত্রাসী গোষ্ঠীর তিনজন সন্ত্রাসীকে নির্মূল করা হয়েছিল।

এই সন্ত্রাসীদের নাম আসিফ আহমেদ শেখ, আমির নাজির ওয়ানি এবং ইয়াওয়ার আহমেদ ভাট। গত ৬ মে রাতে শুরু হয়েছিল ভারতীয় সেনার ‘অপারেশন সিঁদুর’ অভিযান। যেখানে পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরে চিহ্নিত ৯টি জঙ্গিঘাঁটিকে লক্ষ্য করে একেবারে ধ্বংস করে দিয়েছে ভারতীয় সেনা। সুতরাং পহেলগাঁও কাণ্ড-পরবর্তী সময়ে জম্মু ও কাশ্মীরের বিভিন্ন প্রান্তে জঙ্গিদের খোঁজে তল্লাশি অভিযান চলছেই। কিন্তু এখনও এই হত্যালীলায় পহেলগাঁও অভিযুক্ত সন্ত্রাসীরা ধরা পড়েনি।

Share post:

Subscribe

Popular

More like this
Related

দিল্লি হাইকোর্টে মদ নীতি মামলা: ৪ মে শুনানি, কেজরিওয়াল-সিসোদিয়ার অনুপস্থিতি

জনতার কলম ওয়েবডেস্ক :- দিল্লির বহুল আলোচিত আবগারি (মদ)...

পাকিস্তানের ফতেহ-২ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা, প্রতিরক্ষা সক্ষমতা জোরদারের দাবি

জনতার কলম ওয়েবডেস্ক :- পাকিস্তান নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘ফতেহ-২’...

ইসরায়েলের বিরুদ্ধে কড়া অবস্থান প্রেসিডেন্ট আউনের, হামলার নিন্দা

জনতার কলম ওয়েবডেস্ক :- আমেরিকা ও ইরানের মধ্যে দুই...

ঝড়-বৃষ্টির প্রভাব মোকাবিলায় তৎপর প্রশাসন, উচ্চপর্যায়ের বৈঠকে মুখ্যমন্ত্রী মানিক সাহার কড়া বার্তা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাম্প্রতিক ভারী বৃষ্টিপাত...