হো চি মিন এর ১৩৫ তম জন্মবার্ষিকী পালন সিপিআইএম রাজ্য কার্যালয়ে 

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ভিয়েতনাম বিপ্লবের জনক হো চি মিন এর ১৩৫ তম জন্মবার্ষিকী পালন করা হয় সিপিএম এর রাজ্য কার্যালয়ে। সোমবার সকালের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দলের রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী, প্রাক্তন সাংসদ সংকর প্রসাদ দত্ত প্রাক্তন বিধায়ক রতন দাস, নারী নেত্রী কৃষনা রক্ষিত সহ দলের অন্যান্য নেতৃত্ব। উপস্থিত সবাই হো চি মিন এর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ নিবেদন করে শ্রদ্ধা জানান।

পলিট ব্যুরোর সদস্য জিতেন্দ্র চৌধুরী বলেন, হো চি মিন ছিলেন ভিয়েতনামের মুক্তি আন্দোলনের পুরোধা। তিনি ভিয়েতনামের মাটিতে মার্কিন যুক্ত রাষ্ট্রকে পরাজিত করে দুই ভিয়েতনামকে সংযুক্তিকরণের পথ দেখিয়েছিলেন। ভিয়েতনাম এখন এশিয়া মহাদেশের এক অন্যতম শক্তিতে পরিণত হয়েছে।

Share post:

Subscribe

Popular

More like this
Related

দিল্লি হাইকোর্টে মদ নীতি মামলা: ৪ মে শুনানি, কেজরিওয়াল-সিসোদিয়ার অনুপস্থিতি

জনতার কলম ওয়েবডেস্ক :- দিল্লির বহুল আলোচিত আবগারি (মদ)...

পাকিস্তানের ফতেহ-২ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা, প্রতিরক্ষা সক্ষমতা জোরদারের দাবি

জনতার কলম ওয়েবডেস্ক :- পাকিস্তান নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘ফতেহ-২’...

ইসরায়েলের বিরুদ্ধে কড়া অবস্থান প্রেসিডেন্ট আউনের, হামলার নিন্দা

জনতার কলম ওয়েবডেস্ক :- আমেরিকা ও ইরানের মধ্যে দুই...

ঝড়-বৃষ্টির প্রভাব মোকাবিলায় তৎপর প্রশাসন, উচ্চপর্যায়ের বৈঠকে মুখ্যমন্ত্রী মানিক সাহার কড়া বার্তা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাম্প্রতিক ভারী বৃষ্টিপাত...