বিদ্যুৎ নিগমের বিভিন্ন ব্যর্থতা তুলে ধরে ত্রিপুরা ইলেকট্রিসিটি কর্পোরেশন লিমিটেডের সদর দপ্তরের সামনে বিক্ষোভ প্রদর্শন 

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- বিভিন্ন অজুহাতে গ্রাহকদের পকেট কাটছে রাজা বিদ্যুৎ নিগম। তার উপর পরিষেবার মান দিন দিন তলানিতে। এই অবস্থায় সোচ্চার হয়েছে ত্রিপুরা ইলেকট্রিসিটি কনজুমার্স অ্যাসেসিয়েশন। বিদ্যুৎ নিগমের বিভিন্ন ব্যর্থতা তুলে ধরে অবিলম্বে তা দূর করার লক্ষ্যে ত্রিপুরা ইলেকট্রিসিটি কর্পোরেশন লিমিটেডের সদর দপ্তরের সামনে বিক্ষোভ প্রদর্শন করে।

পরবর্তীতে দাবিগুলির সমর্থনে এমডির নিকট ডেপুটেশন দেন তারা। তাদের দাবি গুলি হল, মিনিমাম চার্জ, ফিক্সড চার্জ, সার্ভিস চার্জ, ডিউটি চার্জ সহ বিভিন্ন বাড়তি চার্জ নেওয়া বন্ধ করতে হবে এটিও ডি ট্যারিফ সহ স্মার্ট মিটার লাগানো বন্ধ করতে হবে। 

কর্পোরেশনের যেসমস্ত কাজ আউটসোসিং করা হয়েছে এবং যে সমস্ত ডিভিশন/সাব ডিভিশন বেসরকারী সংস্থার হাতে আছে সেগুলি কর্পোরেশনের হাতে ফিরিয়ে আনতে হবে। কর্পোরেশনকে প্রয়োজনীয় সংখ্যক ছালয়ী মিটার রিডর, লাইন ম্যান নিয়োগ করতে হবে। পুরাতন পরিবাহী লাইনের দ্রুত সংস্কার করতে হবে।

পুরনো ট্রান্সমিটার গুলি পরিবর্তন করতে হবে। লোড শেডিং, লো ভল্টেজ, বিনা সতর্ককতায় সরবরাহ বন্ধ এইসব সমস্যা দূর করতে হবে। দাবি গুলি পূরণ না হলে বৃহত্তর আন্দোলন সংঘটিত করা হবে বলে জানায় ইলেকট্রিসিটি কনজুমার্স অ্যাসোসিয়েশন।

Share post:

Subscribe

Popular

More like this
Related

দিল্লি হাইকোর্টে মদ নীতি মামলা: ৪ মে শুনানি, কেজরিওয়াল-সিসোদিয়ার অনুপস্থিতি

জনতার কলম ওয়েবডেস্ক :- দিল্লির বহুল আলোচিত আবগারি (মদ)...

পাকিস্তানের ফতেহ-২ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা, প্রতিরক্ষা সক্ষমতা জোরদারের দাবি

জনতার কলম ওয়েবডেস্ক :- পাকিস্তান নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘ফতেহ-২’...

ইসরায়েলের বিরুদ্ধে কড়া অবস্থান প্রেসিডেন্ট আউনের, হামলার নিন্দা

জনতার কলম ওয়েবডেস্ক :- আমেরিকা ও ইরানের মধ্যে দুই...

ঝড়-বৃষ্টির প্রভাব মোকাবিলায় তৎপর প্রশাসন, উচ্চপর্যায়ের বৈঠকে মুখ্যমন্ত্রী মানিক সাহার কড়া বার্তা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাম্প্রতিক ভারী বৃষ্টিপাত...